১০০ শতাংশ ভিভিপ্যাট গণনার আর্জি খারিজ সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দেশ জুড়ে চলছে দ্বিতীয় দফা  লোকসভা নির্বাচন। ভোট পর্ব চলাকালীন সময় ভিভিপ্যাট  মামলায় বড় রায়দান করল সুপ্রিম কোর্ট। শুক্রবার  ভিভিপ্যাটের ১০০ শতাংশ যাচাই করার আর্জি খারিজ করে দিল শীর্ষ আদালত। এখান থেকেই স্পষ্ট যে ব্যালেট পেপারে নয়, ভোট হবে EVM মেশিনে।

ইভিএমে পড়া ভোটের সঙ্গে ভিভিপ্যাটে ১০০ শতাংশ ভোট  যাতে মিলিয়ে দেখা হয় সেই আবেদন করে সুপ্রিম কোর্টে দায়ের হয় মামলা। এদিন সেই সকল মামলা খারিজ করে দিল বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ। মামলা খারিজের পর সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়ে নির্বাচনের পর ৪৫ দিন পর্যন্ত ইভিএম সুরক্ষিত রাখতে হবে।

এদিন সুপ্রিম কোর্ট আরও জানায়, ভিভিপ্যাটের প্রতীক লোডিং প্রক্রিয়া সম্পন্ন হলে প্রতীক লোডিং ইউনিটগুলিকে  সিল করে রাখতে হবে। সেই ইউনিটের সত্যতা যাচাইয়ের দায়িত্বে থাকবে জেলা নির্বাচন কর্মকর্তারা। সেই ইউনিটের মেমোরি চেক করার দায়িত্বে থাকবেন ইঞ্জিনিয়াররা। পাশাপাশি পরবর্তী ভোটে  VVPAT  স্লিপে বার কোড ব্যবহারের পরামর্শ দিয়েছে শীর্ষ আদালত।

অন্যদিকে এদিন রায়দানের পর বিচারপতি দীপঙ্কর দত্ত জানিয়েছেন, ‘ভারসাম্যমূলক দৃষ্টিভঙ্গি যেমন গুরুত্বপূর্ণ তবে অন্ধভাবে কোনও সিস্টেমকে সন্দেহ করলে তৈরি হয় সংশয়। অর্থপূর্ণ পর্যালোচনা প্রয়োজন সেটা  বিচার বিভাগ হোক বা  আইনসভা। দেশের গণতন্ত্রের মধ্যে শান্তি এবং বিশ্বাস রাখতে হবে। যাতে আমরা গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে পারি।‘

আজকের রাশিফল: পরিবারের সঙ্গে সময় কাটান, মানসিক চাপ দূর হবে…

পঞ্জাবকে হারিয়ে প্লে অফের লড়াই জমিয়ে দিল মুম্বই

শার্দূলের আগুনে বোলিং, মুম্বইকে ২০১ রানের লক্ষ্য দিল পঞ্জাব

আবগারি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি স্বর্ণকান্তা শর্মা

রবিবার শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

লোকসভায় তৃণমূলের মুখ্যসচেতক পদ হারালেন কাকলি, দায়িত্ব পেলেন কল্যাণ

বিয়ের চার বছরের মাথায় ভাঙল ঘর, সুরজের সঙ্গে ডিভোর্সের ঘোষণা মৌনির

১.৩২ লাখের পোশাকে কানের মঞ্চে তারা সুতারিয়া, ফ্যাশনে ঝড় তুললেন নায়িকা

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

অযোধ্যায় জমি কিনলেন বড় পর্দার ‘রাম’ রণবীর, কত দাম পড়ল?

ভিডিও কলে বলেছিলেন ‘শেষবারের মতো তাকাও’, তারপর যা ঘটল তা কল্পনারও বাইরে

ডায়ালিসিস ও ইনসুলিন থেকে মিলতে পারে মুক্তি, নতুন দিশা দেখাল দিল্লির AIIMS