সন্দেশখালিকাণ্ডে সিবিআই তদন্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য

Share:

নিজস্ব প্রতিনিধি : সন্দেশখালিকাণ্ডে সিবিআই তদন্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকার। সুপ্রিম কোর্টে মামলাটি গৃহীত হয়েছে। আগামী ২৯ এপ্রিল বিচারপতি বিআর গাভাই ও বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে।

গত ১০ এপ্রিল আদালতের নজরদারিতে সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সন্দেশখালিতে মহিলাদের ওপর নির্যাতনের যে অভিযোগ উঠেছে তার সত্যতা বের করার জন্য নিরপেক্ষ তদন্তের প্রয়োজনীয়তা রয়েছে বলে রায় দেয় আদালত। পাশাপাশি বেআইনিভাবে যে জমি দখল করা হয়েছে, সেবিষয়েও সিবিআইকে তদন্তের নির্দেশ দিয়ে কলকাতা হাইকোর্ট। গত বৃহস্পতিবার সিবিআইয়ের তরফে সন্দেশখালিকাণ্ডে পাঁচ জনের বিরুদ্ধে প্রথম মামলা দায়ের করা হয়। সিবিআইয়ের মামলা দায়েরের পরই শুক্রবার সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকার।

আগামী ২ মে-এর মধ্যে সিবিআইকে নারী নির্যাতন ও বেআইনিভাবে জমি দখল নিয়ে রিপোর্ট দিতে বলা হয়েছে। তার আগেই সুপ্রিম কোর্টে মামলাটি ওঠার কথা রয়েছে। এই মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের কি পর্যবেক্ষণ, এখন সেটাই দেখার। উল্লেখ্য, মূল সন্দেশখালিকাণ্ডের সূত্রপাত হয় চলতি বছরের ৫ জানুয়ারি। রেশন দুর্নীতিকাণ্ডে ইডি আধিকারিকরা শেখ শাহজাহানের বাড়িতে গেলে স্থানীয় গ্রামবাসীদের হাতে আক্রান্ত হন। এই ঘটনার তদন্ত শুরু করে সিবিআই। এই ঘটনায় তিনটি এফআইআর দায়ের করা হয়েছিল। এই ঘটনায় মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে গ্রেফতার করেছে সিবিআই।

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

সূর্য, বুধ ও শুক্রের মিলনে ত্রিগ্রহী যোগ, চরম লাভবান হবেন ৪ রাশির জাতকরা

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?