‘বাবার ছিন্নভিন্ন দেহ নিয়ে বাড়ি ফিরেছি’, প্রচারে আবেগপ্রবণ প্রিয়াঙ্কা

Share:

নিজস্ব প্রতিনিধি : বিজেপির বিরুদ্ধে নির্বাচনী প্রচারে নেমে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধি হত্যাকাণ্ডের স্মৃতি ফিরিয়ে আনলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি। একইসঙ্গে প্রধানমন্ত্রীকে কেমন হওয়া উচিত, সেই বার্তাও দিলেন রাজীব তনয়া। বাবার মৃত্যুর আবেগকে তুলে ধরে প্রিয়াঙ্কা জানান, ‘আমি দেশের অনেক প্রধানমন্ত্রীকে দেখেছি। এইসব প্রধানমন্ত্রীর মধ্যে আমার বাবা রাজীব গান্ধিও ছিলেন একজন, যিনি দেশের জন্য নিজের প্রাণ দিয়েছিলেন। আমি বাবার সেই টুকরো টুকরো হয়ে যাওয়া দেহ বাড়ি নিয়ে এসেছিলাম।‘ শনিবার গুজরাতে গিয়ে এই ভাষাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে কটাক্ষ ছুড়ে দিলেন প্রিয়াঙ্কা।

এদিন গুজরাতের ভালসাদে ধরমপুর গ্রামে নির্বাচনী প্রচারে যান প্রিয়াঙ্কা গান্ধী। সেখানে প্রধানমন্ত্রীর ভাষণকে টেনে এনে রীতিমতো আক্রমণাত্মক সুরেই প্রিয়াঙ্কা জানান, ‘প্রধানমন্ত্রী এখন বিভিন্ন জনসভায় গিয়ে ভয় দেখাচ্ছেন যে কংগ্রেস নাকি বাড়ির মহিলাদের গয়না, মঙ্গলসূত্র সব ছিনিয়ে নেবে। প্রধানমন্ত্রী যা বলছেন, এটা কী সম্ভব। প্রধানমন্ত্রী আসলে ঘাবড়ে গিয়েছেন। আর ঘাবড়ে গিয়ে এখন এই সব কথা বলছেন।‘ একইসঙ্গে তিনি জানান, ‘আমি অনেক প্রধানমন্ত্রীকে দেখেছি যারা দেশের জন্য অনেক কাজ করেছে। কিন্তু এইরকম প্রধানমন্ত্রী দেখিনি যিনি দেশের মানুষকে মিথ্যা কথা বলছেন। ওনার তো একবার ভাবা উচিত, সাধারণ মানুষের সামনে যখন বক্তৃতা দিচ্ছেন, তখন সত্যি কথা বলা উচিত। কিন্তু উনি সেটা ভাবেন না।‘

এখানেই থেমে থাকেননি প্রিয়াঙ্কা। একইসঙ্গে তিনি জানিয়েছেন, ‘বিভিন্ন জায়গায় বিজেপি নেতারা বলে বেড়াচ্ছেন, ক্ষমতা এলে নাকি বিজেপি সংবিধান পরিবর্তন করে দেবে। কিন্তু প্রধানমন্ত্রী বলছেন, এমনটা হবে না। আসলে যদি ইতিহাস ঘাঁটা হয়, তাহলে দেখা যাবে, বিজেপি যা করে তা আসলে ছোটখাটো নেতাদের মুখ দিয়ে বলিয়ে নেওয়া হয়। তারপর নিজেরাই সেটা অস্বীকার করে। আসলে বিজেপি ক্ষমতায় এলে দেশের সংবিধান পরিবর্তন করবে ও মানুষকে তাঁদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করবে।‘

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অপারেশন সিঁদুর’-এর পর প্রথমবার দিল্লিতে SCO মিটে পাকিস্তানকে আমন্ত্রণ ভারতের

মাদক পাচারের অভিযোগে প্রশান্ত মহাসাগরে নৌকায় মার্কিন হামলা, নিহত ৫

গেমারদের জন্য বড় চমক! বাজারে এসে গেল Infinix GT 50 Pro

ল্যান্ডফলের পর ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে অন্ধ্রপ্রদেশ-ওডিশায় ব্যাপক ঝড়বৃষ্টি শুরু

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

১ মিটার উঁচু থেকে পড়লেও ভাঙবে না, এসে গেল ১০,০০০ mAh battery-র Vivo Y600

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক