তিলক-টিমের লড়াই বিফলে, দিল্লির কাছে হারল মুম্বই

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিফলে গেল তিলক ভার্মা-টিম ডেভিডের লড়াই। হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে দিল্লি ক্যাপিটালসের কাছে ১০ রানে হেরে গেল মুম্বই ইন্ডিয়ান্স। শনিবার প্রথমে ব্যাট করে ২৫৭ রান তুলেছিলেন ঋষভ পন্থরা। জবাবে ৯ উইকেটে ২৪৭ রানেই থামল হার্দিক পাণ্ড্যদের ইনিংস। দিল্লির হয়ে রাশিক দার ৩৪ রানে তিন উইকেট নিয়েছেন।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে এদিন টসে জিতে প্রথমে দিল্লিকে ব্যাট করতে পাঠিয়েছিলেন মুম্বই অধিনায়ক হার্দিক পাণ্ড্য। অজি ব্যাটার জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের তাণ্ডবে প্রথমে ব্যাট করে ২৫৭ রান তুলেছিল দিল্লি ক্যাপিটালস। জয়ের জন্য ২৫৮ রানের লক্ষ্যকে তাড়া করতে নেমে শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে শুরু করেন মুম্বইয়ের ঈশন কিশন। এক প্রান্ত ধরে রাখার চেষ্টা চালিয়েছিলেন রোহিত শর্মা। কিন্তু সেই কৌশল সফল হয়নি। চতুর্থ ওভারে বল করতে এসে রোহিতকে (৮) সাজঘরে ফেরান খলিল আহমেদ। পরের ওভারে সাজঘরে ফেরেন মারকুটে ইশনও। তিনি করেন ১৪ বলে ২০ রান। টি টোয়েন্টিতে বিশ্বসেরা ব্যাটসম্যান সূর্যকুমার যাদব দলের প্রয়োজনে জ্বলে উঠতে পারেননি। তাঁকেও সাজঘরের পথ ধরান খলিল। ১৩ বলে ২৬ রান করেন সূর্য। ৬৫ রানে তিন উইকেট খুঁইয়ে খানিকটা বিপাকে পড়ে মুম্বই।

এর পরে চতুর্থ উইকেটে জুটি বেঁধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা চালান তিলক ভার্মা ও হার্দিক পাণ্ড্য। ১৩তম ওভারে বল করতে এসে মুম্বইকে জোড়া ধাক্কা দেন রাশিক দার। প্রথমে ফেরান হার্দিককে (২৩ বলে ৪৬)। এক বল বাদে ফিরিয়ে দেন নেহাল ওয়াধেরাকে (৪)। ওই জোড়া ধাক্কা সামলানোর চেষ্টা চালিয়েছিলেন তিলক ভার্মা ও টিম ডেভিড। কিন্তু আস্কিং রান রেট ১৮-র কাছাকাছি পৌঁছে যাওয়ায় চাপে পড়েন দুজনে। তাণ্ডব চালাতে শুরু করেন টিম ডেভিড। ১৮তম ওভারে মুকেশ কুমারের বলে পর পর ৬,৪,৬ হাঁকান। পরের বলেই সাজঘরে ফেরেন অজি ব্যাটার। ১৬ বলে ৩৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন। শেষ ওভারে জয়ের জন্য মুম্বইয়ের প্রয়োজন ছিল ২৫ রান। মুকেশ কুমারের প্রথম বলে দুই রান নিতে গিয়ে আউট হয়ে সাজঘরে ফেরেন তিলক (৬২)। আর তাতেই নিশ্চিত হয়ে যায় মুম্বইয়ের হার। শেষ বলে সাজঘরে ফেরেন পীযূষ চাওলা (৩ বলে ১০)।

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের