সন্দেশখালিতে সিবিআই রাতের অন্ধকারে বিদেশি পিস্তল লুকিয়ে রেখে এসেছে: অখিল গিরি

Share:

নিজস্ব প্রতিনিধি, তমলুক: সন্দেশখালির মল্লিক পাড়ায় সিবিআই রাতের অন্ধকারে বিদেশি পিস্তল লুকিয়ে রেখে এসেছে। রবিবার তমলুকে (Tamluk) একটি জনসভায় সন্দেশখালিতে অস্ত্র উদ্ধার প্রসঙ্গে এই বিস্ফোরক অভিযোগ করেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি (Akhil Giri)। তিনি বলেন,নিজের বাড়ির লোককে সামলাতে পারেনা সে ১৭ লক্ষ মানুষের প্রতিনিধিত্ব করবে? অভিজিৎ গাঙ্গুলীকে কটাক্ষ কারামন্ত্রীর।অপরদিকে সিবিআই সন্দেশখালিতে পিস্তল ঢুকিয়েছে বিস্ফোরক অখিল গিরি।রবিবার প্রায় পাঁচ শতাধিক চাকরিহারা শিক্ষক তমলুকের হাসপাতাল মোড়ে অবস্থান-বিক্ষোভে বসেন।সেই মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের সংশোধনাগার মন্ত্রী অখিল গিরি।

ওই মঞ্চ থেকে প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থীকে কড়া আক্রমণ শানিয়েছেন কারা মন্ত্রী। অখিল গিরি বলেন, খবর নিন অভিজিতের বাড়ির লোকেরা ওকে ছেড়ে পালিয়ে গেছে।সে আবার লোকসভা সামলাবে। ঘর সামলাতে পারে না । ১৭ লক্ষ মানুষর প্রতিনিধিত্ব করতে এসেছে।সন্দেশখালিতে সিবিআই পিস্তল ঢুকিয়ে দেয়নি অন্ধকারে তার কি প্রমান আছে?সিবিআই পিস্তল ঢুকিয়েছে, হাইকোর্ট অর্ডার দিয়েছে তো কি হয়েছে? কেন রাজ্য পুলিশকে সঙ্গে করে নিয়ে যায়নি?

হেলিকপ্টারে টাকা নিয়ে যাচ্ছিনা, ওদের (বিজেপি )বিসর্জন দেওয়ার জন্যে বারুদ নিয়ে যাচ্ছি।শুভেন্দুর ভাই দিব্যেন্দু আরো বড়ো চিটিংবাজ, কিছুদিন আগেই একটি ফোন রেকর্ডিং ভাইরাল হয়, সেখানে দিব্যেন্দু বলছে যে টাকা নিয়েছ তা ফেরত দাও। তাঁর উত্তরে বলেছেন ভোটের পরে দেখা করুন। মানে আরো বড়ো চিটিংবাজি করবে। এভাবেই রবিবার কেন্দ্রীয় এজেন্সি থেকে বিজেপি প্রার্থীদের করা ভাষায় রাজনৈতিক নিশানা করেন অখিল গিরি।

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের