‘মানুষ কাঁদছে, বিজেপি হারছে, বুক দুরুদুরু করছে’, দাবি মমতার

‘দুটো ফেজ হয়ে গিয়েছে, তাতেই ওরা এপাস-ওপাস-ধপাস হয়ে গিয়েছে। আর বাকি যে পাঁচটা ফেজ হবে তার জন্য বুক দুরুদুরু করেছে’ - দাবি মমতার।

Share:

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্য দিল্লির মসনদ থেকে গেরুয়া হটানো। সেই লক্ষ্যেই সোমবার মুর্শিদাবাদের(Murshidabad District) মাটিতে জোড়াসভা করে ফেললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এদিন তাঁর সভা ছিল জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল(TMC) প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে খড়গ্রামের বুকে এবং মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আবু তাহের খানের সমর্থনে ভগবানগোলার বুকে। এবারে লোকসভা নির্বাচনের সঙ্গে ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনও হচ্ছে। তাই এদিন ভগবানগোলার সভা থেকে সেই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল প্রার্থী রেয়াত হোসেন সরকারের হয়েও প্রচার করে দেন মুখ্যমন্ত্রী। আর এদিন মুর্শিদাবাদ জেলার দুই সভা থেকেই মমতা নিশানা বানিয়েছেন বিজেপিকে। তাঁর দাবি, ‘দুটো ফেজ হয়ে গিয়েছে, তাতেই ওরা এপাস-ওপাস-ধপাস হয়ে গিয়েছে। আর বাকি যে পাঁচটা ফেজ হবে তার জন্য বুক দুরুদুরু করেছে। মানুষ কাঁদছে আর বিজেপি(BJP) হারছে।’

এদিন মমতা বলেন, ‘এজেন্সি ছাড়া তো এক পা চলে না বিজেপি। সবাইকে ভয় দেখায় ফোন করে, হয় NIA করে দেব, CIA করে দেব। অথচ আমার কর্মীরা যখন মারা যাচ্ছে তখন তো CBI-NIA আসে না। বিজেপি সরকার হচ্ছে Of the Agency, By the Agency, For the Agency। বিজেপি বলছে ৪০০ পারের কথা। আমি বলছি ২০০-ও পার করবে না। গোটা দেশে বিজেপি বিরোধী হাওয়া শুরু গেছে। বিজেপি হটাও, দেশ-ধর্ম বাঁচাও। এইবার আর ক্ষমতায় আসবে না বিজেপি। আগামী দিনে বিজেপি এলে কারও স্বাধীনতা থাকবে না। বিজেপি মিথ্যে কথা বলে, সব ধর্মকে শেষ করতে চায়, বিজেপি জুলুমবাজি করে। দিনের পর দিন ওষুধ, গ্যাসের দামের মূল্যবৃদ্ধি হচ্ছে, কিছু করেছে? বিজেপি সব বন্ধ করে দিয়েছে। তৃণমূল একমাত্র পার্টি, যে আপনাদের বাঁচিয়ে রাখবে। গায়ের জোরে ওরা CAA করেছে, NRC করতে চেয়েছিল। আমি ক্যা কেন, টুঁ শব্দটিও করতে দেব না। আমার ওপর ভরসা রাখুন, আস্থা রাখুন, আমি বাংলাতে কোনওভাবেই NRC করতে দেব না। সিভিল কোড করতে দেব না।’

খুনের মামলায় গ্রেফতার আমির-অমিতাভ-রণবীরের সহ-অভিনেতা হেমন্ত

মহানন্দা নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই নাবালক

ঐতিহাসিক ম্যাকাঞ্জি পার্ক হল মাফিয়া মুক্ত, বিজেপি বিধায়কের উদ্যোগেই ফিরল স্বস্তি

​’মেয়েকে কোলে নিতেও পারছি না’, ‘পেড্ডি’র জন্য প্রচণ্ড শারীরিক কষ্টে ভুগছেন রামচরণ

বুকে-পিঠে আঘাত, হালিশহরে তৃণমূলের হাতে আক্রান্ত বিজেপি কর্মী

হর্ষ দুবের পরিবর্তে ভারত-এ দলে সুযোগ পেলেন KKR-এর অলরাউন্ডার

ইবোলা আতঙ্কে স্থগিত ‘ভারত-আফ্রিকা ফোরাম সামিট’

উত্তরাখণ্ডে দাবানলে ব্যাহত চারধাম যাত্রা, আগুন ছড়াল গ্রামে, মৃত ২

ডিএ মামলাকারীদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর, কবে হবে সাক্ষাৎ?‌ নবান্নে শুরু প্রস্তুতি

আরজি কর-কাণ্ডের ঘটনাক্রম খতিয়ে দেখতে নতুন সিট গঠনের নির্দেশ হাইকোর্টের

সব মাদ্রাসাতে গাইতে হবে ‘বন্দে মাতরম’‌, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার

তৃণমূল নেতার বাড়ির পাশে উদ্ধার আগ্নেয়াস্ত্র, ব্যাপক শোরগোল গোঘাটে

পাথর শিল্পাঞ্চল সিন্ডিকেট থেকে রোজ ২ কোটি মারত তৃণমূল, বিস্ফোরক বিজেপি বিধায়ক

অজ্ঞাত পরিচয় ব্যক্তির হাতে খতম পুলওয়ামা হামলার অন্যতম মূলচক্রী