মহানন্দা নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই নাবালক

Share:

নিজস্ব প্রতিনিধি: মামার বাড়ি বেড়াতে এসে মর্মান্তিক পরিণতি! মহানন্দা নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই নাবালক। বৃহস্পতিবার (২১) দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় পুরাতন মালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ডের বাঁসহাট এলাকায়। জানা গিয়েছে. নিখোঁজ দুই নাবালকের নাম অর্পণ সরকার (১০) ও বাসুদেব হালদার (৮)। দু’জনের খোঁজে নদীতে ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু হয়েছে।

জানা গিয়েছে, অর্পনের বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি এলাকায়। সে পুরাতন মালদহের বাগানপাড়ায় তার মামা বাড়িতে বেড়াতে এসেছিল। অন্যদিকে, বাসুদেব হালদারের বাড়ি সংশ্লিষ্ট এলাকাতেই। পরিবার ও স্থানীয় সূত্রে খবর, এদিন দুপুরে অর্পণ, বাসুদেব এবং আরও এক বন্ধুকে নিয়ে মহানন্দা নদীতে স্নান করতে যায়। সেই সময় আচমকাই জলে তলিয়ে যায় অর্পণ ও বাসুদেব। তাদের সঙ্গে থাকা বন্ধুর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন এবং উদ্ধারকাজ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরবর্তীতে বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। এই প্রতিবেদনটি লেখা পর্যন্ত ওই দুই নাবালকের খোঁজ পাওয়া যায়নি।

আরও পড়ুন-‘পরিশুদ্ধ পানীয় জল-নিকাশি-নাগরিক পরিষেবার দিকে নজর দিতে হবে’, নির্দেশ মুখ্যমন্ত্রীর

এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন এলাকার কাউন্সিলার বাসন্তী রায়। তাঁর অভিযোগ, স্থানীয়রা খবর দেওয়ার প্রায় দেড় ঘণ্টা পর বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছয়। প্রতিটি থানা ও জেলাস্তরে বিপর্যয় মোকাবিলা বাহিনীর স্থায়ী ব্যবস্থা থাকা জরুরি, যাতে এমন পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া যায়। বর্তমানে প্রশাসনের তরফ থেকে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

‘সীমান্ত রক্ষা করব, নাকি বাবা-মায়ের খোঁজ করব?’, দিশেহারা সেনা জওয়ান

টাকার প্রলোভন দেখিয়ে নাবালিকাকে হোটেলে আটকে মধুচক্রে নামানোর ছক! গ্রেফতার ৪

‘আমগাছটা না থাকলে ভেসেই মারা যেতাম’, নেপালের হড়পা বানের ভয়াবহ অভিজ্ঞতা বিবেকের

এক লিটারে যাওয়া যাবে ৫০ কিমি, বাজারে হাজির MG Hector Tomahawk PHEV

মাত্র ২১-এ থমকে গেল তরুণী মডেলের জীবন, কাঠগড়ায় জিম প্রশিক্ষক

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের প্রভাব! কলকাতা-সহ একাধিক জেলায় তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা

ফোন বেজেই চলেছে, কিন্তু মিলছে না কোনও উত্তর! নেপালের বিপর্যয়ের পর নিখোঁজ দুর্গাপুরের দম্পতি

নেপালের ভয়াবহ হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শতাধিক

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে