হর্ষ দুবের পরিবর্তে ভারত-এ দলে সুযোগ পেলেন KKR-এর অলরাউন্ডার

Share:

নিজস্ব প্রতিনিধি:  আগামী ৯ জুন ভারত এ (India A) বনাম শ্রীলঙ্কা এ দলের ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। আগেই এই খেলার জন্য দল ঘোষণা করেছে বিসিসিআই (BCCI)। এবার সেই দলেই হয়েছে বিরাট এক বদল। শ্রীলঙ্কায় হতে চলা ত্রিদেশীয় সিরিজের জন্য ভারত ‘এ’ দলে যুক্ত করা হয়েছে কেকেআরের এক অলরাউন্ডারকে। যাকে হর্ষ দুবের স্থলাভিষিক্ত করা হয়েছে।  

বৃহস্পতিবার হর্ষ দুবের জায়গায় অনুকূল রায়কে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাঁহাতি ব্যাটসম্যান ও বাঁ-হাতি স্পিন বোলার ঘরোয়া ক্রিকেটে ঝাড়খণ্ডের প্রতিনিধিত্ব করেছেন এবং আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন। বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, ” নির্বাচক কমিটি আসন্ন শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজের জন্য অনুকূল রায়কে ভারত ‘এ’ দলে অন্তর্ভুক্ত করেছে। তিনি হর্ষ দুবের স্থলাভিষিক্ত হয়েছেন, হর্ষ যিনি আফগানিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য প্রথমবারের মতো ভারতের টেস্ট দলে ও ওডিআই দলে ডাক পেয়েছেন।”

আরও পড়ুন: বায়োপিকে সৌরভের বাবার ভূমিকায় শাশ্বত, ২৫ মে থেকে কলকাতা জুড়ে চলবে শুটিং

২০১৮ সালের আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের জয়ের নেপথ্যে যৌথ সর্বোচ্চ উইকেট শিকারী (১৪ উইকেট) হিসেবে অনুকূল রায় প্রথম খ্যাতি অর্জন করেন। তিলক ভার্মার নেতৃত্বে গঠিত ১৫ সদস্যের এই তরুণ দলে রয়েছেন রিয়ান পরাগ, প্রিয়ংশ আর্য , আয়ুষ বাদোনি , প্রভসিমরান সিং এবং যশ ঠাকুরের মতো নামকরা খেলোয়াড়। চলতি মরশুমের আইপিএলে এরাই ঝড় তুলেছেন। তাঁদের খেলা দেখেই নির্বাচকরা খেলোয়াড়দের বেছে নিয়েছেন। ১৫ বছরের বিস্ময় বালক বৈভব সূর্যবংশীও এই দলে জায়গা পেয়েছেন।  আসন্ন ত্রিদেশীয় সিরিজে ভারত ছাড়াও অংশ নেবে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান। ৯ থেকে ২১ জুন ডামবুলাতে খেলা হবে।

ত্রিদেশীয় সিরিজের জন্য ভারত এ স্কোয়াড: তিলক ভার্মা (অধিনায়ক), প্রিয়ংশ আর্য, বৈভব সূর্যবংশী, রিয়ান পরাগ (সহ-অধিনায়ক), আয়ুশ বাদোনি, নিশান্ত সিন্ধু, সূর্যাংশ শেডগে, প্রভসিমরান সিং (উইকেটরক্ষক), কুমার কুশাগরা (উইকেটরক্ষক), বিপ্রজ নিগম সিং , ইউসুর কুমার, আনিস কুমার, আনিসুল হক, আরশাদ খান, অনুকূল রায়।

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘রামায়ণ’ মুক্তির আগেই ১৫ বছরের দাম্পত্যে ইতি টানলেন ‘ভরত’ আদিত্য কোঠারে

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

তিরুপতি মন্দিরের লক্ষ্মীর ভান্ডার উপচে পড়ল, একদিনেই ৯৭ কোটি দান ভক্তদের

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামার আগেই ভারতের তরুণ পেসারকে শাস্তি দিল আইসিসি

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের