আইপিএলে অংশ নেওয়া ১০ খেলোয়াড় দক্ষিণ আফ্রিকা দলে

Share:

নিজস্ব প্রতিনিধি : টি ২০ বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে দিল দক্ষিণ আফ্রিকা। আইপিএলে অংশ নেওয়া ১০ জন খেলোয়াড় দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দলে সামিল হয়েছে।

দক্ষিণ আফ্রিকা দলের অধিনায়কের দায়িত্ব দেওয়া হল এডেন মার্করামকে। এছাড়াও দলে রয়েছেন হেনরিক ক্লাসেন, মার্কো জানসেনকে। মার্করাম, ক্লাসেন ও জানসেন, তিন জনই সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন। পাশাপাশি এনরিকে নোকিয়ে, ট্রিসটান স্টাবসকেও দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দলে রাখা হয়েছে। এরা দুজনেই দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন। সেইসঙ্গে কুইন্টন ডি কককেও রাখা হয়েছে। কুইন্টন খেলেন লখনউ সুপার জায়েন্টসে। এছাড়াও ডেভিড মিলার, কগিসো রাবাডা, গেরাল্ড কোয়েৎজি ও কেশব মহারাজকেও দক্ষিণ আফ্রিকার টি ২০ বিশ্বকাপ দলে রাখা হয়েছে।

তবে উল্লে্খযোগ্য বিষয়, ওডিআই ফরম্যাটের অধিনায়ক টেম্বা বাবুমাকে টি ২০ বিশ্বকাপের দলে রাখা হয়নি। এবারের টি ২০ বিশ্বকাপ দলে জোরে বোলার ওটনীল বার্টমেন ও রায়ান রিকেলটনকে সামিল করা হয়েছে। রিকেলটন দক্ষিণ আফ্রিকায় গত টি ২০ মরশুমে মরশুমে এম আই কেপটাউনের হয়ে খেলেছেন। রিকেলটনের স্ট্রাইক রেট ছিল ১৭৩.৭৭। গত মরশুমে ৫৩০ রান করে এই উইকেটকিপার ব্যাটসম্যান। অন্যদিকে জোরে বোলার ওটনীল বার্টমেন সানরাইজার্স ইস্টার্ন কেপের হয়ে খেলেছেন। গত মরশুমে ৮ ম্যাচে ১৮টি উইকেট নিয়েছেন তিনি।

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি