চিনের মহাসড়কে ভয়াবহ ভূমিধস, নিহত ১৯

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ ভয়াবহ বিপর্যয় চিনে। লাগাতার বৃষ্টির জেরে চিনের দক্ষিণাঞ্চলে গুয়াংডংয়ে ভয়াবহ ভূমিধস। বর্তমানে ওই  এলাকার মহাসড়কের একাংশ ধসে পড়েছে। যার জেরে প্রাণ হারিয়েছেন ১৯ জন। ইতিমধ্যেই বর্তমান পরিস্থিতি নিয়ে  গুয়াংডং প্রশাসনের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি।

সেখানে বলা হয়েছে, লাগাতার বৃষ্টির জেরে মহাসড়কের ১৭ দশমিক ৯ মিটার দীর্ঘ একটি অংশ ধসে পড়েছে। এরফলে প্রায় ১৮টি গাড়ি মহাসড়ক থেকে নিচে পড়ে যায়। তাতেই প্রাণ হারিয়েছেন ১৯জন এবং ৩০ জন আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধার অভিযানে সহায়তার জন্য প্রশাসনের তরফে  প্রায় ৫০০ লোককে ঘটনাস্থলে পাঠিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাতে বেলা তারা বিকট শব্দ শুনতে পান। এরপর ঘটনাস্থলে গিয়ে দেখেন মহাসড়কের একাংশ ভেঙে পড়েছে। ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধারকাজ। অন্যদিকে  গত সপ্তাহগুলিতে ভারী বৃষ্টিপাতের জেরে বন্যার পরিস্থিতি  তৈরি হয়েছে গুয়াংডংয়ে এলাকায় । এই আবহে ঘটল ভুমিধসের ঘটনা।

উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি চিনের  উন্নান প্রদেশে আচমকাই ভূমিধস নামে। এরফলে চাপা পড়ে যান ৪৭ জন। তারমধ্যে প্রাণ হারিয়েছেন ১১ জন।  জরুরিভিত্তিতে সরিয়ে নিয়ে যাওয়া হয় পাঁচশোর বেশি মানুষকে।  এই ঘটনার কয়েকমাস পরেই ফের চিনে ভয়াবহ ভূমিধস।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে