ছ’বছর পর ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ জিনপিং-র, কী বললেন চিনা প্রেসিডেন্ট

Share:

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ কোরিয়ার বুসানে বৈঠকে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং।দীর্ঘ ৬ বছর পরে বৈঠকে বসেছেন তাঁরা। দুই দেশের মধ্যে বাণিজ্যযুদ্ধ বন্ধ করার ভাবনা নিয়েই বৈঠকে বসেছেন তাঁরা। অ্যাপেকভুক্ত দেশগুলোর নেতারা ৩২ তম বৈঠকে যোগ দিতে কোরিয়ায় রয়েছেন। সেই বৈঠকে যোগ দিতে হাজির হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। সেখানে গিয়েই দুই রাষ্ট্রনেতা দ্বিপাক্ষিক এক বৈঠকে বসেছেন। বৃহস্পতিবার সকালে ট্রাম্প প্রথমে বুসানের গিমহায় আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন। তারপরেই সেখানে পৌঁছেছেন চিনের প্রেসিডেন্ট। তারপরেই বৈঠকে বসেছেন তাঁরা।

শি জিনপিংর সঙ্গে বৈঠক অত্যন্ত ফলস্বরূপ হবে বলেই আশা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উভয় পক্ষের মধ্যে সম্পর্ক অত্যন্ত ভাল। চিনের প্রেসিডেন্টকে মহান নেতা বলেও প্রশংসা করেছেন ট্রাম্প। আগে একাধিক বিষয়ে ২ দেশ একমত হয়েছে। এখনো বেশ কিছু বিষয়ে একমত হবেন তাঁরা। বৈঠকের আগেই চিনের প্রেসিডেন্ট জানিয়েছেন, বেজিং এবং ওয়াশিংটনের মধ্যে সব সময় সুসম্পর্ক বজায় থাকা উচিত। দুই দেশের বন্ধুত্ব আরো দৃঢ় হওয়া প্রয়োজন। পাশাপাশি তিনি আরও বলেছেন দেশের উন্নয়নের জন্য এবং সুস্থ স্বাভাবিক পরিবেশ গড়ে তুলতে ফ্রান্সের সঙ্গে কাজ করতে প্রস্তুত তিনি।

জানা গিয়েছে, এদিনের  দ্বিপাক্ষিক আলোচনায় শুল্ক, প্রযুক্তি, রপ্তানি-সহ একাধিক বিষয় উঠতে পারে। এদিন বৈঠকের আগে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, চিনের পণ্যের উপর কিছু শুল্ক কমাতে পারেন।

উল্লেখ্য এর আগে ২০১৯ সালে মুখোমুখি হয়েছিলেন ট্রাম্প এবং জিনপিং। সেই সময় প্রথমবার প্রেসিডেন্ট মেয়াদে ছিলেন ট্রাম্প। তারপরেই বাইডেনের কাছে হেরেছিলেন ট্রাম্প। এবার দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট হয়ে বিভিন্ন রাষ্ট্রনেতাদের সঙ্গে দেখা করলেও জিনপিং এর সঙ্গে দেখা হয়নি। এবার দক্ষিণ কোরিয়ায় গিয়ে সেই বৈঠক ছয় বছর পর সম্ভব হয়েছে। এতদিন একাধিক বিষয়ে দুপক্ষের মধ্যে সমস্যার সৃষ্টি হয়েছিল। সেই সমস্যা এবার কাটতে পারে বলে মনে করা হচ্ছে।

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে