জিনপিংয়ের সঙ্গে দুর্দান্ত বৈঠক, চিনের ট্যরিফ ১০% কমালেন ট্রাম্প

Share:

আন্তর্জাতিক ডেস্ক : চিনের প্রেসিডেন্ট শি জিনপিং-র সঙ্গে বৈঠক সম্পন্ন মার্কিন প্রেসিডেন্ট জোনাল্ড ট্রাম্পের। এই বৈঠক শেষে চিনা পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক কমানোর কথা জানালেন ট্রাম্প। এরফলে চিনা পণ্যের ওপরে শুল্ক ছিল ৫৭ শতাংশ। এটি ১০ শতাংশ কমে হল ৪৭ শতাংশ। এদিনের বৈঠক অত্যন্ত দুর্দান্ত হয়েছে বলে জানালেন মার্কিন প্রেসিডেন্ট।

বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার বুসানে বৈঠকে বসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং। দীর্ঘ ৬ বছর পরে বৈঠকে বসেছেন তাঁরা। দুই দেশের মধ্যে বাণিজ্যযুদ্ধ বন্ধ করার ভাবনা নিয়েই বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। আগামী দিনে এই সম্পর্ক আরও উন্নত করার কথা বলা হয়েছে। প্রায় ২ ঘণ্টা ধরে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। এই বৈঠকের পরেই ট্রাম্প জানিয়েছেন, চিনের ওপরে শুল্ক ১০ শতাংশ কমিয়ে আনা হয়েছে। এটি তাৎক্ষণিকভাবে কার্যকর করা হবে। এদিন তিনি বলেছেন, বেজিং মার্কিন সয়াবিন পুনরায় কিনতে শুরু করবে, বিরল মাটি রফতানি ও ফেন্টানাইলের অবৈধ বানিজ্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ১০ শতাংশ শুল্ক কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০১৯ সালের পরে এবার ২০২৫ সালে শি জিনপিং-র সঙ্গে বৈঠকে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট। এই বৈঠকে বসার আগেই শি জিনপিংর সঙ্গে বৈঠক অত্যন্ত ফলস্বরূপ হবে বলেই আশা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উভয় পক্ষের মধ্যে সম্পর্ক অত্যন্ত ভাল। চিনের প্রেসিডেন্টকে মহান নেতা বলেও প্রশংসা করেছেন ট্রাম্প। বৈঠক থেকে বেরিয়ে জানান, দুর্দান্ত বৈঠক হয়েছে। এপ্রিল মাসে চিন সফরে যেতে পারেন বলে জানিয়েছেন। চিনা প্রেসিডেন্টও আমেরিকা সফর করবেন বলে জানা গিয়েছে।

৮০০ ফুট নিচে খাদে পড়ল স্করপিও, ঘটনাস্থলেই মৃত্যু ৮ যুবকের

ভয়াবহ দুর্ঘটনা! রডবোঝাই ট্রাক উল্টে মৃত ১৫, আহত একাধিক

পুলিশকে গুলি করা ‘‌ডন’‌কে অন্তর্বাসে পরিয়ে প্যারেড, হাওড়ার রাজপথে বিরল দৃশ্য

বাতিস্তম্ভের আলো খুলে মাথায় পড়ে শিশুর মৃত্যু, আলোড়ন হেস্টিংসে

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে হাজির বঞ্চিত চাকরিপ্রার্থীরা, দাবি নবান্নে বৈঠকের

সোম সকালেই ঘোড়ার লাফ শেয়ারবাজারের, সেনসেক্স বাড়ল ৮৩০ পয়েন্ট

ফ্ল্যাটে ঢুকে তাণ্ডব! স্বামী-স্ত্রীসহ তিনজনকে নৃশংসভাবে হত্যা, আতঙ্ক এলাকাজুড়ে

চিংড়িঘাটা মেট্রোর কাজ শেষ হয়ে পরিষেবা মিলবে কবে?‌ দু’‌দফা চলল নির্বিঘ্নে

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে ফের পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি, কলকাতায় কত?

কথাতেই নয়, বসার ভঙ্গিতেও প্রকাশ পায় ব্যক্তিত্ব! শরীরী ভাষাই বলে আপনার চরিত্র

গণতন্ত্র জিতল, ভয়ের রাজনীতি হারল, ফলতায় বিপুল ভোটে বিজেপি প্রার্থী জিততেই বার্তা মোদির