বাঁচা-মরার ম্যাচে বুধে চেন্নাইয়ের মুখোমুখি পঞ্জাব

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: চিপক স্টেডিয়ামে বুধবার রাতে ‘বাঁচা-মরার’ ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হচ্ছে পঞ্জাব কিংস। দুই ভিন্ন লক্ষ্য নিয়ে মাঠে নামছেন রুতুরাজ গায়কোয়াড় ও স্যাম কারেনরা। জিতে আইপিএলের প্লে অফে খেলার লক্ষ্যে এক ধাপ এগিয়ে যেতে চাইছে গতবারের চ্যাম্পিয়নরা। অন্যদিকে পয়েন্ট তালিকায় আট নম্বরে থাকা পঞ্জাবের লক্ষ্য হচ্ছে, চেন্নাইকে হারিয়ে প্লে অপের দৌড়ে টিকে থাকা।

আইপিএলে এখনও পর্যন্ত মোট ২৮ বার মুখোমুখি হয়েছে চেন্নাই ও পঞ্জাব। আর মুখোমুখি সাক্ষা‍ৎকারে মহেন্দ্র সিং ধোনিরা সামান্য এগিয়ে। ১৫ বার জিতেছেন তাঁরা। বাকি ১৩ বার জিতেছে পঞ্জাব কিংস। কিন্তু শেষ তিন সাক্ষা‍ৎকারে মহেন্দ্র সিং ধোনিদের বিরুদ্ধে জয় নিয়ে মাঠ ছেড়েছে অর্শদীপ সিংরা। ফলে একদিকে যেমন টানা তিন বার হারের বদলা নেওয়ার সুযোগ রুতুরাজ গায়কোয়াড়দের কাছে, তেমনই টানা চার বার জেতার রেকর্ড গড়ার লক্ষ্যকেই পাখির চোখ করেছেন স্যাম কারেনরা।

যদিও ব্যাটিং-বোলিংয়ের শক্তির নিরিখে পঞ্জাবের তুলনায় খানিকটা এগিয়ে চেন্নাই। দলের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় গত দুটি ম্যাচে রান পেয়েছেন। শেষের দিকে নেমে বুড়ো বয়সে ভেল্কি দেখাচ্ছেন মহেন্দ্র সিং ধোনিও। শিভম দুবে এবং ড্যারিল মিচেলরা মোটামুটি ভদ্রস্থ রান করে চলেছেন। অন্যদিকে সর্বাধিক উইকেট নেওয়ার দৌড়ে রয়েছেন চেন্নাইয়ের বোলার মুস্তাফিজুর রহমান। মাথিশা পাথিরানা, তুষার দেশপাণ্ডেরাও বল হাতে বিপক্ষের ব্যাটারদের ধরাশায়ী করছেন।

উল্টোদিকে পঞ্জাবের টপ অর্ডার ব্যাটাররা এখনও পর্যন্ত ধারাবাহিকভাবে রান করতে পারেননি। জনি বেয়ারস্টো, লিয়াম লিভিংস্টোন, স্যাম কারেনরা নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি। তবে মিডল অর্ডারে শশাঙ্ক সিং ও আশুতোষ শর্মা টানা কয়েকটি ম্যাচে পরিত্রাতা হিসাবে আবির্ভূত হয়ে দলকে জয়ের মুখ দেখিয়েছেন। অর্শদীপ সিং, হরপ্রীত ব্রার, কাগিসো রাবাডার মতো নামী বোলাররা অবশ্য এখনও পর্যন্ত দাগ কাটা পারফরম্যান্স করতে পারেননি।

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের