কমলা টুপি হাতছাড়া কোহলির, কেড়ে নিলেন কে?

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: আইপিএলের চলতি আসরের শুরু থেকেই সর্বাধিক রানের সুবাদে পাওয়া কমলা টুপি মাথায় পরেছিলেন বিরাট কোহলি। বুধবার রাতে সেই মহার্ঘ টুপি শিরছাড়া হল তাঁর। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রাক্তন অধিনায়কের মাথা থেকে ওই টুপি কেড়ে নিয়েছেন চেন্নাই কিংসের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। পঞ্জাবের বিরুদ্ধে ৫৪ রান করার সঙ্গে সঙ্গেই কমলা টুপি নিজের মাথায় পরে নিয়েছেন তিনি।

আইপিএলের শুরু থেকে কমলা টুপি নিজের দখলে রেখেছিলেন বিরাট কোহলি। চলতি বছরে ১০ টি ম্যাচে আরসিবির প্রাক্তন অধিনায়ক চারটি অর্ধশতরান ও একটি শতরানের সুবাদে মোট ৫০০ রান করে ব্যাটসম্যানদের সিংহাসনে বসেছিলেন। প্রথম দিকে তাঁকে তাড়া করছিলেন গুজরাত টাইটানসের সাই সুদর্শন, কলকাতা নাইট রাইডার্সের সুনীল নারাইনরা। কিন্তু গত কয়েক ম্যাচে দুর্দান্ত খেলে সবাইকে হঠিয়ে বিরাটের পিছনেই ছিলেন চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়।

এদিন মাঠে নামার আগে একটি শতরান ও তিনটি অর্ধশতরান নিয়ে ৯ ম্যাচে মোট ৪৪৭ রানের মালিক ছিলেন মহেন্দ্র সিং ধোনিদের দলের অধিনায়ক। বিরাট কোহলিকে ছাপিয়ে যাওয়ার জন্য দরকার ছিল মাত্র ৫৪ রানের।  কমলা টুপি দখল নেওয়ার লক্ষ্যে প্রথম দিকে খানিকটা মন্থর গতিতে ব্যাট করেছিলেন চেন্নাই অধিনায়ক। যদিও শেষের দিকে আগ্রাসী মেজাজে ব্যাট করেন। শেষ পর্যন্ত ৪৫ বলে ৬২ রান করে অর্শদীপ সিংয়ের বলে সাজঘরে ফেরেন রুতুরাজ। ততক্ষণে অবশ্য কমলা টুপির মালিক হয়ে গিয়েছেন তিনি।

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের