পঞ্জাবকে জিততে ১৬৩ রানের লক্ষ্য দিল চেন্নাই

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: বিরাট কোহলির কাছ থেকে অরেঞ্জ টুপি ছিনিয়ে আনতে গিয়ে দলকে ডোবালেন চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। তাঁর মন্থরগতির ব্যাটিংয়ের সুবাদে চেপে ত্রাস হয়ে উঠলেন চলতি আইপিএলে অফ ফর্মে থাকা পঞ্জাবের বোলাররা। আর তার ফলেই ঘরের মাঠে প্রথমে ব্যাট করে ১৬২ রানে থেমে যেতে হল চেন্নাই সুপার কিংসকে।

বুধবার চিপক স্টেডিয়ামে টসে জিতে প্রথমে চেন্নাইকে ব্যাট করতে পাঠান পঞ্জাব কিংসের অধিনায়ক স্যাম কারেন। ব্যাটিং করতে নেমে শুরুটা মন্দ করেননি চেন্নাইয়ের দুই ওপেনার অজিঙ্কা রাহানে ও অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। সতর্ক হয়ে দেখেশুনেই খেলছিলেন দুজনে। সেই সঙ্গে সচল রেখেছিলেন রান মেশিন। প্রথম পাওয়ার প্লেতে কোনও উইকেট না হারিয়ে ঘরের মাঠে ৫৫ রান তোলে চেন্নাই। কিন্তু নবম ওভারেই জোড়া ধাক্কা খায় গতবারের চ্যাম্পিয়নরা। হরপ্রীত ব্রার বল করতে এসে অজিঙ্কা রাহানেকে ফিরিয়ে (২৯) ৬৪ রানের জুটি ভাঙেন। পরের বলেই শূন্য রানে ফিরে যান শিভম দুবে। আর ওই জোড়া ধাক্কা খাওয়ার পরেই খানিকটা বেসামাল হয়ে পড়ে চেন্নাই শিবির। পরের ওভারে রবীন্দ্র জাদেজাকে ফেরান রাহুল চহার। মাত্র ৬ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে এতটাই চাপে পড়ে যায় চেন্নাই যে রান ওঠার গতি অনেকটাই শ্লথ হয়ে যায়।

চতুর্থ উইকেটে জুটি বেঁধে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় ও সমীর রিজভি প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা চালান। ১০০ রানের গণ্ডি পেরোতে ১৪.৫ ওভার লাগল চেন্নাইয়ের। ১৬তম ওভারে বল করতে এসে রিজভিকে (২১) ফিরিয়ে জুটি ভাঙেন কাগিসো রাবাডা। চাপের মুখে পড়ে শেষের দিকে খানিকটা আগ্রাসী মেজাজে খেলতে থাকেন চেন্নাই অধিনায়ক। শেষ পর্যন্ত অর্শদীপ সিংয়ের বলে ৬২ রান করে সাজঘরে ফেরেন তিনি। পরের ওভারে ফিরে যান মঈন আলী। তিনি করেন ৮ বলে ১৫ রান। সাত নম্বরে যখন ব্যাট করতে নেমেছিলেন মহেন্দ্র সিং ধোনি, তখন ইনিংস শেষ হতে বাকি ছিল ১৩ বল। ১০ বলে ১৩ রান করে সাজঘরে ফেরেন তিনি। নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৬২ রান তোলে চেন্নাই। পঞ্জাবের পক্ষে হরপ্রীত ব্রার ও রাহুল চহার ২টি করে উইকেট নিয়েছেন।

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের