আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘একেবারে মেরিট লিস্টে নাম আসবে ভাবেনি’, ভবিষ্যতে কি হতে চায় মাধ্যমিকের দ্বিতীয় সাম্যপ্রিয়?

নিজস্ব প্রতিনিধিঃ চলতি বছর  মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছে কোচবিহারের চন্দ্রচূড় সেন। দ্বিতীয় স্থানে রয়েছে   পুরুলিয়ার সাম্যপ্রিয় গুরু। তার প্রাপ্ত নম্বর ৬৯২।  ভবিষ্যতে কি হতে চান সাম্যপ্রিয়? সে জানায়, মাধ্যমিক যখন এগিয়ে এসেছিল তখন পড়াশোনাকেই  মূলমন্ত্র করে নিয়েছিলাম। পড়াশোনার পাশাপাশি ক্রিকেট খেলা আমার খুবই প্রিয়।

সাম্যপ্রিয় আরও জানায়, রাত জেগে পড়তে বেশি ভালবাসতাম । সকালে ওঠায় তেমন স্বচ্ছন্দ ছিলাম না । তাই রাত জেগেই পড়তাম, আর তাতেই মিলেছে সাফল্য। ভাল রেজাল্ট করার আত্মবিশ্বাস তো ছিলই, কিন্তু একেবারে মেরিট লিস্টে নাম উঠে আসবে, এতটা ভাবেননি। আগামী দিনে ডাক্তার হতে চাই। তাই উচ্চমাধ্যমিকের পড়াশোনা করা শুরু করে দিয়েছি।

উল্লেখ্য, চলতি বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি , শেষ হয় ১২ ফেব্রুয়ারি। ৮০ দিনের মাথায় প্রকাশিত হল মাধ্যমিকের ফলপ্রকাশ। এই বছর মাধ্যমিক পরীক্ষায় প্রথম দশে রয়েছেন ৫৭ জন। তারমধ্যে ১ জন  কলকাতার।চলতি বছর পরীক্ষায় পাশের হারে শীর্ষে রয়েছে কালিম্পং। দ্বিতীয় স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর এবং তৃতীয় স্থানে কলকাতা। এবছর পাশের হার ৮৬.১৫ শতাংশ। চলতি বছর মাধ্যমিকে পাশ করেছে  ৭৬৫২৫২ পরীক্ষর্থী। ২০২৪ সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল ৯,২৩,০১৩ জন পড়ুয়া। যারমধ্যে ছেলেদের সংখ্যা ছিল ৪,০৫,৯৯৪। আর মেয়েদের সংখ্যা ৫,১৭০,১৯ জন।  এখান থেকেই স্পষ্ট যে চলতি বছর মাধ্যমিক পরীক্ষায় ছেলেদের থেকে মেয়েরাই বেশি পরীক্ষা দিয়েছে।  

Published by:

Share Link:

More Releted News:

রাজ্যে সর্বকালীন রেকর্ড গড়ে প্রথম দফায় ভোট পড়েছে ৯৩.১৯ শতাংশ

তৃণমূল কর্মীর মোটরবাইকে সওয়ার মমতা, দমদম উত্তরে উপচে পড়ল জনস্রোত

মন্দিরবাজারের ২১ লক্ষ টাকা-সহ গ্রেফতার বিজেপি প্রার্থীর নির্বাচনী এজেন্ট

প্রচারের মাঝে আচমকাই বেঁকে বসল গরুর পাল, তারপর যা ঘটল…

নন্দীগ্রামে তৃণমূল পোলিং এজেন্টকে বেধড়ক মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে, হাসপাতালে চিকিৎসাধীন

‘ভাঙড় জয় শুধু সময়ের অপেক্ষা’‌, নওশাদের ভাগ্যরেখা সামনে আনলেন অভিষেক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ