Loading live market data...
Loading active stocks...
Connecting...

২০০০ কোটি টাকা-সহ আটক ট্রাক, কোথায় যাচ্ছিল বিশাল পরিমাণ টাকা?

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: চলতি লোকসভা ভোটে চার ‘এম’ নিয়ে উদ্বেগের কথা শোনা গিয়েছিল খোদ দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের গলায়। ভোটারদের প্রভাবিত করতে যাতে প্রার্থীরা ঘুষ হিসাবে টাকা বিলি করতে না পারেন তার দিকে শ্যেন নজর রেখে চলেছেন কমিশনের আধিকারিকরা। সেই সঙ্গে একাধিক কেন্দ্রীয় সংস্থা। লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটের আগেই টাকা ভর্তি কন্টেনার আটক করল অন্ধ্রপ্রদেশ পুলিশ। ওই কন্টেনারে ছিল ২,০০০ কোটি টাকা। যদিও আটকের কয়েক ঘন্টার মধ্যেই ওই লরি ছেড়ে দেওয়া হয়। টাকা নিয়েই গন্তব্যের উদ্দেশে রওনা দিয়েছে ওই লরি। কোথায় যাচ্ছিল ওই বিশাল পরিমাণ টাকা? আর কারাই পাঠাচ্ছিল ওই পাহাড়সম টাকা? কাদের উদ্দেশে পাঠাচ্ছিল?

অন্ধ্রপ্রদেশ পুলিশের অনন্তপুর রেঞ্জের ডিআইজি আর এন আম্মি রেড্ডি জানিয়েছেন, বৃহস্পতিবার নাকা তল্লাশির সময়ে একটি চার লরির কন্টেনার আটক করা হয়। ওই লরিগুলিতে তল্লাশি চালাতে গিয়ে চোখ ছানাবড়া হয়ে যায় পুলিশ আধিকারিকদের। কেননা চারটি লরিই থরে-থরে টাকায় ভর্তি ছিল। ২০০, ৫০০ এবং ১০০ টাকার নোট। সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশন ও আয়কর দফতরকে খবর পাঠানো হয়। লরি চালকরা ওই বিশাল পরিমাণ টাকার নথিপত্র আয়কর দফতর ও পুলিশ আধিকারিকদের দেখান। তখনই জানা যায়, কেরলের কোচি থেকে হায়দরাবাদের রিজার্ভ ব্যাঙ্কের আঞ্চলিক কার্যালয়ে আসছিল ওই বিপুল পরিমাণ টাকা। চারটি লরিতে ছিল ২,০০০ কোটি টাকা। আর ওই টাকার মালিক আইসিআইসি, আইডিবিআই ও ফেডারেল ব্যাঙ্ক। প্রয়োজনীয় কাগজপত্র দেখে সন্তুষ্ট হওয়ার পরেই লরিগুলি ছেড়ে দেওয়া হয়।

অন্ধ্রপ্রদেশ পুলিশের অনন্তপুর রেঞ্জের ডিআইজি আর এন আম্মি রেড্ডি জানিয়েছেন, ওই বিশাল পরিমাণ টাকা যে হায়দরাবাদে রিজার্ভ ব্যাঙ্কের কার্যালয়ে জমা দেওয়ার জন্য আসছিল সে বিষয়ে আগাম কোনও খবর ছিল না পুলিশের কাছে। তাই লরিগুলি আটক করা হয়েছিল। উল্লেখ্য, আগামী ১৩ মে লোকসভার চতুর্থ দফার নির্বাচনের দিনই অন্ধ্রের ২৫ লোকসভা আসন ও বিধানসভার ১৭৫ আসনে ভোটগ্রহণ হবে।

ঝাড়গ্রাম হাসপাতাল পরিদর্শনে বিধায়ক লক্ষীকান্ত সাউ, পরিষেবা উন্নয়নে দিলেন জোর

দুরন্ত ব্যাটিং ক্লাসেন-ঈশানের, পঞ্জাবকে ২৩৬ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

ভবানী ভবনে পুলিশ ওয়েলফেয়ার অফিসে ঝুলল তালা,ডিউটিরত পুলিশ কর্মীদের বদলি অন্যত্র

ইম্পা-র অফিসে কেন্দ্রীয় বাহিনী, গ্রেফতার হতে পারেন কয়েকজন প্রযোজক

গোপীবল্লভপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন বিজেপির

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!

নবান্নে গিয়ে মুখ্যসচিব ও ডিজিকে কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার বার্তা শমীকের

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত