আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

যমজ ভাইয়ের ‘ডবল সাফল্য’! মাধ্যমিকে একই নম্বর পেয়ে তাক লাগাল দুই ছাত্র

নিজস্ব প্রতিনিধি: যমজ ছেলের যমজ ফল, তাই আনন্দটাও হবে দ্বিগুণ, তা আর বলার অপেক্ষা রাখে না! আর আসলে যমজ সন্তান মানেই প্রত্যেক পরিবারের একটা আলাদা আনন্দ। তাঁদের পোশাক পছন্দ সবটাই এক, একসঙ্গে বড় হয়, পড়াশোনার গতিও এক। কিন্তু এবার একটা অলৌকিক ঘটনা ঘটল। একই পরিবারের যমজ দুই পুত্র মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, আর তাঁদের ফলাফল দেখে একেবারে তাজ্জব হয়ে গিয়েছেন সবাই। কারণ তাঁদের মাধ্যমিক পরীক্ষার ফলাফল একই। অর্থাৎ একই নাম্বার নিয়ে পাশ করেছে দুই যমজ পুত্র। আনন্দ যেন ধরছে না। গতকাল মাধ্যমিকের ফলাফল ঘোষণা হয়েছে। তবে এবার মাধ্যমিকের ফলাফলে জয়জয়কার জেলাগুলোর।

প্রথম স্থান অধিকার করেছে কোচবিহার থেকে। তবে কলকাতার নাম উঠেছে দশমস্থানে। যাই হোক, রামপুরহাট ১ নম্বর ব্লকের কাষ্ঠগড়া রামকৃষ্ণ নেতাজি উচ্চ বিদ্যালয় থেকে উত্তীর্ণ হয়েছে দুই যমজ পরীক্ষার্থী। জন্মের কয়েক মিনিটের ব্যবধান থাকলেও সাফল্য কিন্তু একসঙ্গেই ছুঁল তারা। চেহারার মতন দুজনের মাধ্যমিকের ফলাফলও হুবহু মিল। মাধ্যমিক (WBBSE Madhyamik Result 2024) পরীক্ষায় দু’জনেই পেয়েছে ৬৭৭। কিন্তু ভবিষ্যতে একজন হতে চায় ডাক্তার। অন্যজন ইঞ্জিনিয়ার। মহম্মদ মোক্তার নাবিল ও মহম্মদ মোক্তার জাহিন যমজ দুই ভাই। চেহারাতেও রয়েছে তাঁদের হুবহু মিল। ছোট থেকেই একইসঙ্গে পড়াশোনা, একইসঙ্গে খেলাধুলা। আর মাধ্যমিক পরীক্ষাটাও দিয়েছে একইসঙ্গে। ফলাফলটাও তাঁদের একই ৬৭৭। ফলাফলে দেখাচ্ছে, বাংলায় দু’জনেই পেয়েছে ৯৮। ইংরাজীতে ৯২। জীবন বিজ্ঞানে পেয়েছে ৯৭ ও ভৌতবিজ্ঞানেও একই নম্বর। অদ্ভুতভাবে

মিলে গিয়েছে তাঁদের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। তাদের বাবা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোজেশ্বর হোসেন এ বিষয়ে জানিয়েছেন, “আল্লা আমাকে সব সমান সমান দিয়ে পাঠিয়েছে। জন্মের মতনই তারা যমজ নম্বর পেল। ওদের যমজ ভাবনার মতনই একজোড়া একই রকম নম্বর। এবার বড়টা ডাক্তার হতে চাইছে। ছোটটা ইঞ্জিনিয়ার। আমি ওদের স্বাধীনতাকেই গুরুত্ব দেব।” আর তাঁদের স্কুলের শিক্ষকও স্কুলের ডবল গৌরব বলে অভিহিত করেছেন।

Published by:

Share Link:

More Releted News:

‘আইপ্যাকের লোকদের দেখলেই বেঁধে রাখুন’, কংগ্রেস কর্মীদের নিদান অধীরের

টার্গেট অভিষেক, সভা থেকে রোড–শো আটকাতে তিনজন কমিশনের অবজার্ভার দক্ষিণে

রাজ্যে সর্বকালীন রেকর্ড গড়ে প্রথম দফায় ভোট পড়েছে ৯৩.১৯ শতাংশ

তৃণমূল কর্মীর মোটরবাইকে সওয়ার মমতা, দমদম উত্তরে উপচে পড়ল জনস্রোত

মন্দিরবাজারের ২১ লক্ষ টাকা-সহ গ্রেফতার বিজেপি প্রার্থীর নির্বাচনী এজেন্ট

প্রচারের মাঝে আচমকাই বেঁকে বসল গরুর পাল, তারপর যা ঘটল…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ