ডায়মন্ড হারবার ও আনন্দপুর থানার ওসিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধি: শুক্রবার লোকসভা ভোটের আবহে রাজ্য পুলিশে একাধিক রদবদল ঘটাল নির্বাচন কমিশন। দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ডহারবার(Diamondharbour P.S.) এবং কলকাতা পুলিশের আনন্দপুর থানার(Anandapur P.S.) ওসিকে সরিয়ে দিল কমিশন। নির্বাচন কমিশন থেকে নির্দেশ দেওয়া হয়েছে এই দুই ওসিকে ভোটের কাজ থেকে সরিয়ে দিতে হবে এখনই। তাদের জায়গায় কারা এই ওসির দায়িত্ব সামলাবেন সেই নাম সিইওকে শনিবারের মধ্যে পাঠাতে হবে দিল্লির নির্বাচন কমিশন দফতরে। শুক্রবার বিবৃতি দিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয় ডায়মন্ডহারবার ও আনন্দপুর থানার ওসি ভোটের সময় পুলিশের ডিউটিতে কোন কাজ করতে পারবেন না।

শুধু তাই নয়. তাদেরকে সরিয়ে ওই থানায় নতুন ওসি নিয়োগ করতে হবে। এই নির্দেশ পাওয়ার পর শুক্রবার বিকেলের মধ্যে ওই দুই থানার ওসিকে হেড কোয়ার্টারে বদলি করা হয়। এদিকে দিল্লির নির্বাচন কমিশনের নির্দেশ আসার পর রাজ্যের কমিশনের সিইও তিনজন অফিসারের নাম ওই দুই থানার ওসি পদের জন্য দিল্লিতে পাঠিয়েছে। শনিবার ওই দুই থানার ওসি (OC)পদে নতুন দায়িত্ব কে কে নেবেন সেই সিদ্ধান্ত নেবে দিল্লির নির্বাচন কমিশন।

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, এর আগে রামনবমীর মিছিলে গোলমাল হওয়ার পর মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি সহ বেলডাঙ্গা(Beldanga P.S.)) ও শক্তিপুর থানার(Shaktipur P.S.) ওসি দেরও বদলি করেছিল কমিশন। জানা গিয়েছে ডায়মন্ড হারবার থানার ওসি বিরুদ্ধে বিজেপি নালিশ জানিয়েছিল কমিশনে। তার বিরুদ্ধে পক্ষপাত মূলক আচরণের অভিযোগ এনেছিল বিজেপি। আনন্দপুর থানার ওসির ক্ষেত্রেও সঠিক ভূমিকা পালন করছেন না এরকম অভিযোগ জমা পড়েছিল কমিশনে। সেই অভিযোগ গুলিকে মান্যতা দিয়ে শুক্রবার আনন্দপুর ও ডায়মন্ড থানার ওসিকে দায়িত্ব থেকে সরালো কমিশন।

খুনের মামলায় গ্রেফতার আমির-অমিতাভ-রণবীরের সহ-অভিনেতা হেমন্ত

মহানন্দা নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই নাবালক

ঐতিহাসিক ম্যাকাঞ্জি পার্ক হল মাফিয়া মুক্ত, বিজেপি বিধায়কের উদ্যোগেই ফিরল স্বস্তি

​’মেয়েকে কোলে নিতেও পারছি না’, ‘পেড্ডি’র জন্য প্রচণ্ড শারীরিক কষ্টে ভুগছেন রামচরণ

বুকে-পিঠে আঘাত, হালিশহরে তৃণমূলের হাতে আক্রান্ত বিজেপি কর্মী

হর্ষ দুবের পরিবর্তে ভারত-এ দলে সুযোগ পেলেন KKR-এর অলরাউন্ডার

ইবোলা আতঙ্কে স্থগিত ‘ভারত-আফ্রিকা ফোরাম সামিট’

উত্তরাখণ্ডে দাবানলে ব্যাহত চারধাম যাত্রা, আগুন ছড়াল গ্রামে, মৃত ২

ডিএ মামলাকারীদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর, কবে হবে সাক্ষাৎ?‌ নবান্নে শুরু প্রস্তুতি

আরজি কর-কাণ্ডের ঘটনাক্রম খতিয়ে দেখতে নতুন সিট গঠনের নির্দেশ হাইকোর্টের

সব মাদ্রাসাতে গাইতে হবে ‘বন্দে মাতরম’‌, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার

তৃণমূল নেতার বাড়ির পাশে উদ্ধার আগ্নেয়াস্ত্র, ব্যাপক শোরগোল গোঘাটে

পাথর শিল্পাঞ্চল সিন্ডিকেট থেকে রোজ ২ কোটি মারত তৃণমূল, বিস্ফোরক বিজেপি বিধায়ক

অজ্ঞাত পরিচয় ব্যক্তির হাতে খতম পুলওয়ামা হামলার অন্যতম মূলচক্রী