নাড্ডা-অমিত মালব্যের বিরুদ্ধে কর্নাটকে দায়ের এফআইআর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ লোকসভা নির্বাচনের মাঝে চাপে পড়ল গেরুয়া শিবির। এবার বিজেপি সভাপতি জে পি নাড্ডা, দলের আইটি সেলের প্রধান অমিত মালব্য এবং কর্নাটকের রাজ্য সভাপতি বি ওয়াই বিজয়েন্দ্রর বিরুদ্ধে দায়ের হল এফআইআর। কংগ্রেসের তরফে ওই তিন জনের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে সাম্প্রদায়িক ভেদাভেদ তৈরির উদ্দেশে ভিডিয়ো পোস্টের অভিযোগে এফআইআর দায়ের হয়েছে। 

গত ৫ মে অর্থাৎ রবিবার কর্নাটক প্রদেশ কংগ্রেসের তরফে দাবি করা হয়, জে পি নাড্ডা, অমিত মালব্য এবং কর্নাটক বিজেপি সভাপতি বি ওয়াই বিজয়েন্দ্র সামাজিক যোগাযোগমাধ্যমে দুই সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরিকারী পোস্ট করেছেন। যা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের সামিল। নির্বাচন কমিশন এবং পুলিশের কাছে তিন জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে বিজেপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে দায়ের হল এফআইআর। তাদের বিরুদ্ধে জনপ্রতিনিধিত্ব আইন এবং ভারতীয় দণ্ডবিধির ৫০৫ (২) ধারায় মামলা দায়ের হয়েছে।

কংগ্রেসের অভিযোগ, কর্নাটক বিজেপির পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় ভিডিও প্রকাশ করা হয়েছে যেখানে একাধিক জাতি, ধর্মের মধ্যে বিভেদ দেখানো হয়েছে। এমনভাবে তা পেশ করা হয়েছে যাতে এক বা একাধিক জাতির মধ্যে ভয় হতে পারে। সেই সঙ্গে ধর্মের নামে প্রচার নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের মধ্যেও পড়ে। কংগ্রেসের এই অভিযোগের ভিত্তিতে দায়ের হল মামলা।

তারকেশ্বরে দাঁড়িয়ে বাবা তারকনাথকে স্মরণ করে বক্তব্য শুরু করেন মোদি

কবে অবসর? বিশ্বকাপের মাঝেই বড় ইঙ্গিত লিওনেল মেসির

সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা প্রভু

হাড়োয়া পিজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দেড় কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা! মন্দিরের ছাদ ভেঙে কমপক্ষে মৃত ৫, আটকে একাধিক পুণ্যার্থী

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

খুনের চেষ্টা ও ভয় দেখানোর অভিযোগে সাঁকরাইলের পঞ্চায়েত উপপ্রধান সহ ২ তৃণমূল নেতা গ্রেফতার

‘একা কুম্ভ’ হয়ে লড়াই করে একদিনের কেরিয়ারে প্রথম শতরান হাশমাতুল্লাহ শাহিদির

দিল্লিতে ট্রেনের আসন নিয়ে বচসা, পিটিয়ে খুন যাত্রীকে, নীরব RPF

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জোড়া বিস্ফোরণে ছিন্নভিন্ন সাতজন

দিঘার সমুদ্রে স্পিড বোটের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু পর্যটকের, তদন্তে পুলিশ

আবাস যোজনায় কাটমানি নেওয়া টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের

বকখালিতে হাড় হিম করা ঘটনা, বান্ধবীকে খুন করে বালির নিচে মৃতদেহ পুঁতে রেখেছিল প্রেমিক