মুর্শিদাবাদের ৯৫০টি বুথকে স্পর্শকাতর ঘোষণা, দক্ষিণ মালদায় ২৭ টি মহিলা পরিচালিত বুথ

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদা ও মুর্শিদাবাদ: মঙ্গলবার মালদা উত্তর এবং দক্ষিণ দুটি লোকসভা আসনের নির্বাচন। দক্ষিণ মালদা কেন্দ্রের ডি সি আর সেন্টার করা হয়েছে মালদা পলিটেকনিক কলেজ। ডিসিআর সেন্টারে সকাল থেকেই ভিড় ভোট কর্মীদের। ভোট গ্রহণের প্রয়োজনীয় জিনিস নিয়ে রওনা হচ্ছেন তারা। জেলায় মোট ভোটার সংখ্যা ৩১ লক্ষ ৪০ হাজার ৯৩৩ জন। মোট বুথের সংখ্যা ৩৭৮৬ টি ‌।মালদা জেলার দক্ষিণ মালদা কেন্দ্রের ডিসিআর সেন্টার করা হয়েছে পলিটেকনিক কলেজ। এই কেন্দ্রে এবারে ২৭ টি মহিলা পরিচালিত বুথ (Booth)রয়েছে। ইভিএম মেশিন, ভিভি প্যাড(V V Pad) সহ ভোট গ্রহণের যাবতীয় জিনিস নিয়ে বুথে বুথে রওনা হন মহিলারা।

পাশাপাশি উত্তর মালদা কেন্দ্রে মহিলা পরিচালিত বুথের সংখ্যা ৩৩ টি। অন্যদিকে,মুর্শিদাবাদে রাত পোহালেই মুর্শিদাবাদের দুই লোকসভা কেন্দ্রের সঙ্গে ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। সুষ্ঠুভাবে ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে মোতায়েন করা হয়েছে ১৭৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। দুই কেন্দ্রে মোট ৯৫০টি বুথকে ক্রিটিক্যাল বুথ হিসাবে চিহ্নিত করা হয়েছে।সোমবার সকাল থেকে বহরমপুর স্টেডিয়াম মাঠে ডিসিআরসি কেন্দ্র থেকে ভোট কর্মীরা দায়িত্ব বুঝে নিয়ে ভোটগ্রহণ কেন্দ্রের দিকে যেতে শুরু করেন। জেলা প্রশাসন সূত্রে খবর মুর্শিদাবাদ জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে মোট ১৮৫১টি ভোট গ্রহণ কেন্দ্র করেয়ে। মালদা দক্ষিণ(Malda South) কেন্দ্রের দুটি বিধানসভা ফরাক্কা ও সামশেরগঞ্জ রয়েছে মুর্শিদাবাদে।

এই দুই বিধানসভায় ৪৮৩টি ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে। জঙ্গিপুর (Jangipur)কেন্দ্রে মোট ১৪ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ১৮ লক্ষ ১ হাজার ৭১৪ জন ভোটার। অন্যদিকে মুর্শিদাবাদ কেন্দ্রে মোট বুথের সংখ্যা ১৯৩৮। চারটি অতিরিক্ত ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে। উপদ্রুত বুথের সংখ্যা ৪৪১টি। এই কেন্দ্রে ১১ জন প্রর্থীর ভাগ্য নির্ণয় করবে ১৯ লক্ষ ৮৬ হাজার ৯০৬ জন ভোটার। জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে ৬৪ কোম্পানি ও মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে ১১৪ কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছে।প্রতিটি কেন্দ্রেই কেন্দ্র বাহিনীর ঘেরাটোপে ভোট হবে। দুই কেন্দ্রে মোট ভোট কর্মীর সংখ্যা ২৮৪৭০ জন। এরমধ্যে ২২০০ জন মহিলা ভোট কর্মী রয়েছেন।মানিকচকের এক ও দুই নম্বর বুথ ভুতনির গদায় চরের উদ্দেশ্য নৌকা করে রওনা ভোট কর্মীদের।

আচমকাই বন্ধ রবীন্দ্র সরোবর স্টেডিয়াম! বিপাকে সাদার্ন সমিতি

সোশ্যাল মিডিয়ায় বডি শেমিংয়ের শিকার সারা, শচিন-কন্যার চোখে কারা অপরাধী?

আরজি কর-কাণ্ডের ঘটনাক্রম খতিয়ে দেখতে নতুন সিট গঠনের নির্দেশ হাইকোর্টের

৫৬ দিনে লন্ডন থেকে বাইকে লাহোরে পৌঁছলেন এই মহিলা, হতবাক নেটদুনিয়া

তৃণমূল নেতার বাড়ির পাশে উদ্ধার আগ্নেয়াস্ত্র, ব্যাপক শোরগোল গোঘাটে

পাথর শিল্পাঞ্চল সিন্ডিকেট থেকে রোজ ২ কোটি মারত তৃণমূল, বিস্ফোরক বিজেপি বিধায়ক

জেলে বসেই রোহিতের বাড়িতে গুলি চালানোর ছক গ্যাংস্টার আনমোল বিষ্ণোইয়ের

অজ্ঞাত পরিচয় ব্যক্তির হাতে খতম পুলওয়ামা হামলার অন্যতম মূলচক্রী

সব মাদ্রাসাতে গাইতে হবে ‘বন্দে মাতরম’‌, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার

‘পরিশুদ্ধ পানীয় জল-নিকাশি-নাগরিক পরিষেবার দিকে নজর দিতে হবে’, নির্দেশ মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী হওয়ার পর বেলুড় মঠে শুভেন্দু, নয়াদিল্লি যাওয়ার আগে নিলেন আশীর্বাদ

‘‌এই বছরের মধ্যে ভোট হবে’‌, হাওড়া পুরসভা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

যুদ্ধ থামাতে মধ্যস্থতার জন্য ফের ইরান যাচ্ছেন পাক সেনাপ্রধান

রাজ্যে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে, একমাস মেয়াদ বাড়ল কেন?