সোশ্যাল মিডিয়ায় বডি শেমিংয়ের শিকার সারা, শচিন-কন্যার চোখে কারা অপরাধী?

শুধু তাই নয়, কুরুচিপূর্ণ ক্যাপশন দিয়ে সোশ্যাল মিডিয়ায় সারার ছবিটি শেয়ার করেছিলেন মুম্বই পাপারাজ্জিরা। তাতেই বিরক্ত হয়েছেন শচীন তেন্ডুলকর কন্যা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভক্তরা তাঁদের প্রিয় তারকাদের এক ঝলক দেখার জন্যে মরিয়া হয়ে থাকেন। তাই তাঁদের দেখামাত্রই মুম্বইয়ের আলোকচিত্রীরা তাঁদের সকল দিক থেকে ছবি তোলার চেষ্টা করেন। তারকাদের সমস্ত মুহূর্ত ক্যামেরাবন্দীর চেষ্টা করেন। সেই কারণেই প্রায়শই তারকাদের অদ্ভুত ছবি-ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। শুধু মুহূর্ত নয়, তারকাদের পোশাক একেবারে জুম করে ক্যাপচার করেন তাঁরা। বিশেষ করে, পোশাকের আড়ালে অভিনেত্রীদের লাস্যময়ী ফিগার দেখানোর চেষ্টা করেন তাঁরা। তাতেই অজান্তে বিপাকে পড়ে যান নায়িকারা। এবার নিজের একটি ভাইরাল ছবি নিয়ে পাপারাজ্জিদের তীব্র ভর্ৎসনা করলেন সারা তেন্ডুলকর। শুধু তাই নয়, কুরুচিপূর্ণ ক্যাপশন দিয়ে সোশ্যাল মিডিয়ায় সারার ছবিটি শেয়ার করেছিলেন মুম্বই পাপারাজ্জিরা। তাতেই বিরক্ত হয়েছেন শচীন তেন্ডুলকরের কন্যা। সৌন্দর্য এবং ফিগারে কোনও নায়িকাদের থেকে কম নন সারা। নানা বিজ্ঞাপনে শুট করেন তিনি। প্রায়শই তাঁর নানা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তবে এবার বিষয়টা সীমা লঙ্ঘন করে গিয়েছে।

আজ বৃহস্পতিবার (২১ মে), সারা তাঁর ইনস্টাগ্রামে স্টোরিতে ছবিটি ভাগ করে নিয়ে পাপারাজ্জিদের তিরস্কার করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, নীল জিন্স এবং খোলামেলা টপ পরে বিমানবন্দরে প্রবেশ করছেন সারা। ভিডিওতে সারার পিঠ দেখা যাচ্ছে। সেটি পোস্ট করে পাপারাজ্জিরা ক্যাপশনে লিখেছিলেন, ‘এই মোটা মেয়েটিকে দেখছেন ইনি হলেন সারা। আর তাঁর পাশে রয়েছে তাঁর বৌদি।’ পোস্টটি ভাইরাল হতেই ক্ষোভ প্রকাশ করেছেন অর্জুন তেন্ডুলকরের বোন। তিনি উল্লেখিত পাপারাজ্জিদের ছবিটি ট্যাগ করে লিখেছেন, ‘এটা জঘন্য কাজ। আমাদের একটু একা থাকতে দাও। পোস্টটি এখন মুছে ফেললেও আপনার অপরাধ কমবে না।’

 

সারার এই পোস্টের প্রতিক্রিয়ায় নেটিজেনরা তাঁকে সমর্থন করেছেন। কারণ পাপারাজ্জিদের শেয়ার পোস্টটির ক্যাপশনে, বডি শেমিং স্পষ্ট। সারাকে সমর্থন করে অনেকেই পাপারাজ্জিদের প্রতি ধিক্কার জানিয়েছেন। তবে সারাই প্রথম নয়, দিন দুয়েক আগে সুপারস্টার সলমান খানকে নিয়েও একটি মিথ্যা পোস্ট করেছিলেন পাপারাজ্জিরা। যেখানে মুম্বইয়ের একটি হাসপাতালে সালমান খানকে দেখেই পাপারাজ্জিদের ভিড় জমে যায়। যা নিয়ে রটে যায় অভিনেতা অসুস্থ। এই বিষয়ে নিয়েই গতকাল পাপারাজ্জিদের উপর ক্ষোভ প্রকাশ করে সলমান জানিয়েছেন, ‘হাসপাতালে যদি আপনার কোনও কাছের মানুষ ভর্তি থাকত, তাহলেও কি আপনি এই আচরণ করতেন? এমন রটানো উচিত নয়।’

​’মেয়েকে কোলে নিতেও পারছি না’, ‘পেড্ডি’র জন্য প্রচণ্ড শারীরিক কষ্টে ভুগছেন রামচরণ

বুকে-পিঠে আঘাত, হালিশহরে তৃণমূলের হাতে আক্রান্ত বিজেপি কর্মী

হর্ষ দুবের পরিবর্তে ভারত-এ দলে সুযোগ পেলেন KKR-এর অলরাউন্ডার

ইবোলা আতঙ্কে আফ্রিকার সঙ্গে বৈঠক বাতিল করল ভারত

উত্তরাখণ্ডে দাবানলে ব্যাহত চারধাম যাত্রা, আগুন ছড়াল গ্রামে, মৃত ২

ডিএ মামলাকারীদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর, কবে হবে সাক্ষাৎ?‌ নবান্নে শুরু প্রস্তুতি

আচমকাই বন্ধ রবীন্দ্র সরোবর স্টেডিয়াম! বিপাকে সাদার্ন সমিতি

আরজি কর-কাণ্ডের ঘটনাক্রম খতিয়ে দেখতে নতুন সিট গঠনের নির্দেশ হাইকোর্টের

সব মাদ্রাসাতে গাইতে হবে ‘বন্দে মাতরম’‌, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার

‘পরিশুদ্ধ পানীয় জল-নিকাশি-নাগরিক পরিষেবার দিকে নজর দিতে হবে’, নির্দেশ মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী হওয়ার পর বেলুড় মঠে শুভেন্দু, নয়াদিল্লি যাওয়ার আগে নিলেন আশীর্বাদ

তৃণমূল নেতার বাড়ির পাশে উদ্ধার আগ্নেয়াস্ত্র, ব্যাপক শোরগোল গোঘাটে

পাথর শিল্পাঞ্চল সিন্ডিকেট থেকে রোজ ২ কোটি মারত তৃণমূল, বিস্ফোরক বিজেপি বিধায়ক

অজ্ঞাত পরিচয় ব্যক্তির হাতে খতম পুলওয়ামা হামলার অন্যতম মূলচক্রী