শুভেন্দুর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ, সন্দেশখালিতে মিছিল তৃণমূলের

Share:

নিজস্ব প্রতিনিধি : সন্দেশখালিকাণ্ডে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে প্রতিবাদ জানালেন সন্দেশখালির মহিলারা। ত্রিমোহিনী এলাকায় মিছিল করে এসে বিক্ষোভ দেখান তাঁরা। মিছিলে নেতৃত্ব দেন সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো।

গত ফেব্রুয়ারি-মার্চ মাসে সন্দেশখালির যে সব এলাকায় বহিষ্কৃত তৃণমূল নেতা শেখ শাহজাহান ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ রয়েছে, তার মধ্যে রয়েছে এই ত্রিমোহিনী এলাকা। এদিন এই এলাকাতেই জমায়েত হন সন্দেশখালির মহিলারা। সেখানেই বিক্ষোভ দেখান তাঁরা। বিক্ষোভ সমাবেশে যোগ দিয়ে সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো জানান, ‘সন্দেশখালিতে মহিলাদের দিয়ে নাটক করে ভোটের ফায়দা তুলতে চেয়েছিল বিজেপি। মহিলাদের ধর্ষিতা বানিয়ে গোটা বাংলাকে অপমান করেছে বিজেপি। এতে সন্দেশখালির মহিলারা গর্জে উঠেছেন। প্রতিবাদ করেছেন। মিছিল করেছেন।‘

একইসঙ্গে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে নিশানা করে তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো জানান, ‘রেখা পাত্র প্রতিবাদের মুখ নন, আসলে ষড়যন্ত্রের মুখ। রেখা পাত্র কোনও আন্দোলন করেননি। যদি আন্দোলন করতেন, তাহলে বিজেপি নেতা গঙ্গাধর কয়াল ও কথা বলতেন না। তাহলে গঙ্গাধর কয়াল বলতেন না যে রেখা পাত্র ২ হাজার টাকা নিয়ে ধর্ষণের কেস সাজিয়েছেন।‘

এদিন বিক্ষোভ সমাবেশে যোগ দিতে দেখা গিয়েছে সন্দেশখালির মেয়ে কাকলি মণ্ডল, সুপ্রিয়া পাত্রেরা। এদিন বিক্ষোভ সমাবেশে যোগ দিয়ে তাঁরা জানান, ‘সন্দেশখালি নিয়ে নোংরা রাজনীতি করছেন শুভেন্দু অধিকারী। সন্দেশখালির মহিলাদের অসম্মান করেছেন। তাই শুভেন্দু অধিকারীর উপযুক্ত শাস্তি চাই।‘ উল্লেখ্য, সন্দেশখালির ২ নম্বর ব্লকের বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল জানিয়েছিলেন, সন্দেশখালিতে মহিলাদের কোনও ধর্ষণ হয়নি। মেয়েদের দিয়ে সাজিয়ে অভিযোগ করানো হয়েছে। একইসঙ্গে গঙ্গাধরকে বলতে শোনা গিয়েছিল, শুভেন্দু অধিকারীর নির্দেশে সব হয়েছে। শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক ন্যাজাটে বিজেপি নেতা শুভঙ্কর গিরিকে সব নির্দেশ দিতেন। 

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা

বচসার জেরে প্রেমিকাকে পিটিয়ে খুন, সারা রাত দেহ আগলে রাখল প্রেমিক

 রাসমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করতে আজ কোচবিহার সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

সাতসকালে শিয়ালদহ দক্ষিণ শাখায় বিপর্যয়! নিকাশি নালায় ধস, বসে গিয়েছে রেললাইনের একাংশ

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি