‘২ বছর ধরে তদন্ত কেন?’, কেজরির জামিন মামলায় ইডিকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অরবিন্দ কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিন মামলার শুনানিতে মঙ্গলবার শীর্ষ আদালতের বিচারপতিদের প্রশ্নবাণের মুখে পড়লেন ইডির আইনজীবী এসভি রাজু। শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জীব খান্না প্রশ্ন ছোড়েন, কেন দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় ২ বছর ধরে তদন্ত চলল? কীভাবে প্রথমে ১০০ কোটি টাকা দুর্নীতির কথা বলে পরে ১১০০ কোটি টাকার দুর্নীতির কথা বলা হল? বিচারপতির প্রশ্নবাণের মুখে আমতা-আমতা করতে থাকেন কেন্দ্রীয তদন্তকারী সংস্থার আইনজীবী।

গত ২১ মার্চ দিল্লি হাইকোর্ট অন্তর্বর্তী জামিনের আর্জি খারিজ করে দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে ইডি। বেশ কয়েকদিন ইডির হেফাজতে থাকার পরে বর্তমানে দিল্লির তিহাড় জেলে বন্দি রয়েছেন আম আদমি পার্টির সুপ্রিমো। ইডির গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন কেজরিওয়াল। ওই মামলার শুনানিতেই গত শুক্রবার বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চ জানায়, ভোটের কথা ভেবে দিল্লির মুখ্যমন্ত্রীর অন্তর্বর্তী জামিনের বিষয়টি বিবেচনা করে দেখা হচ্ছে।

এদিন মামলার শুনানি শুরু হওয়ার পরেই দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়ার গ্রেফতার হওয়ার আগে এবং পরে তদন্তের গতিপ্রকৃতি জানতে কেস ডায়েরি তলব করে বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ। সেই সঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়ি থেকে কোনও নগদ অর্থ উদ্ধার হয়েছে কিনা, তাও জানতে চায়। তদন্ত শুরু হওয়ার দুই বছর বাদে দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতারি করা হল কেন, সেই প্রশ্নও ছোড়েন বিচারপতিরা। প্রশ্নবাণের মুখে পড়ে ইডির আইনজীবী জবাব দেন-তদন্তের শুরুতে কেজরিওয়ালের যোগসূত্র পাওয়া যায়নি। তদন্ত যত এগিয়েছে ততই দিল্লির মুখ্যমন্ত্রীর জড়িত থাকার প্রমাণ মিলেছে। তাই গ্রেফতার করা হয়েছে।

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?