বিয়ে ভাঙতেই নাবালিকার শিরচ্ছেদ হবু বরের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিয়ে না করায় নাবালিকার শিরচ্ছেদ করে দিল যুবক। এমনই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রে।  এই ঘটনা প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার কর্ণাটকের মাদিকেরিতে ১৬ বছরের এক নাবালিকার বিয়ের কথা ছিল। তবে সেই বিয়ে জানাজানি হতেই ভেঙে দেয় শিশু অধিকার সুরক্ষা কমিশন।

মাদিকেরের সুরলাব্বি গ্রামে বৃহস্পতিবার দশম শ্রেণির পরীক্ষা পাশ করা এক নাবালিকার  সঙ্গে ৩২ বছরের প্রকাশের বিয়ের কথা ছিল। এরমধ্যে গ্রামের কেউ শিশু অধিকার সুরক্ষা কমিশনকে জানিয়ে দেয় এই বিয়ের কথা। খবর পেয়ে কমিশনের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে গিয়ে নাবালিকার পরিবারকে বিয়ে বন্ধ করার নির্দেশ দেয় শিশু অধিকার সুরক্ষা কমিশন। কারণ মেয়েটি অপ্রাপ্তবয়স্ক তাই বিয়ে দেওয়া যাবে না।

সেই বিয়ে ভেঙে যেতেই প্রকাশ মেয়েটির বাড়িতে ঢুকে তার বাবা-মাকে মারধর করে। এরপরেই মেয়েটিকে বাড়ি থেকে টেনে বের করে তার শিরশ্ছেদ করে দেয় প্রকাশ। এই হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় প্রকাশ। তবে সেই যুবক এখন কোথায় রয়েছে তা এখন জানা যায়নি। তাঁকে খুঁজতে শুরু হয়েছে তল্লাশি। তবে এই ঘটনায় কর্ণাটকের  মাদিকেরির সুরলাব্বি গ্রামে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২