নওশাদের জমি কাড়তে এবার ভাঙড়ে জনসভা অভিষেকের, ত্রস্ত আইএসএফ

ভাঙড়ে নওশাদের পায়ের নীচে থাকা অবশিষ্ট মাটিটুকুও কেড়ে নিতে সেখানে জনসভা করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জমি হারাবার ভয়ে ভীত আইএসএফ।

Share:

নিজস্ব প্রতিনিধি: একুশের ভোটে বাংলার বিধানসভা থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে বাম-কংগ্রেস। কিন্তু তাঁদের জোট শরিক আইএসএফ(ISF) পা রেখেছে রাজ্যের আইনসভায়। ১টি আসনে হলেও তাঁদের বিধায়ক হিসাবে রাজ্য বিধানসভার সদস্য হয়েছেন নওশাদ সিদ্দিকি(Nowshad Siddiqui)। তিনি জয়ী হয়েছেন কলকাতার কান ঘেঁষে থাকা দক্ষিণ ২৪ পরগনা জেলার এবং অধুনা কলকাতা পুলিশের আওতায় আসা ভাঙড়(Bhangar) বিধানসভা কেন্দ্র থেকে। ধর্মের ভিত্তিতে রাজ্যের সংখ্যালঘু মানুষদের জন্য তৈরি হওয়া তাঁদের প্রাণপ্রিয় আইএসএফ দলটি অবশ্য বাংলার রাজনীতিতে এখনও সেভাবে বড় কোনও ভেলকি দেখাতে পারেনি। এমনকি যে ভাঙড় থেকে নওশাদ বিধায়ক হয়েছেন সেখানেও এই দল সেভাবে দাগ কাটতে পারেনি। রাজ্যের অন্যত্র কোথাও দাগ কাটার কথা নাহয় ছেড়েই দেওয়া গেল। কিন্তু এবার সেই ভাঙড়েই নওশাদের পায়ের নীচে থাকা অবশিষ্ট মাটিটুকুও কেড়ে নিতে সেখানে জনসভা করতে চলেছেন বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেসের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। আগামী ২৩ মে ভাঙড়ের ভোজেরহাটে রয়েছে সেই সভা।

লোকসভা নির্বাচনের ঘোষণার আগে থেকেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বেশ হুমকি দেওয়া শুরু করে দিয়েছিলেন যে, এবারের ভোটে অভিষেকের ডায়মন্ডহারবার থেকে নওশাদ সিদ্দিকিকে জোট প্রার্থী হিসাবে তুলে ধরা হবে। সেই তালে তাল মিলিয়েছিলেন নওশাদও। তিনি তো রীতিমত নিজেকে ডায়মন্ডহারবারের প্রার্থী হিসাবেই প্রায় ঘোষণা করে দিয়েছিলেন। অভিষেক অবশ্য কোনওদিনই এইসব হুমকি ধমকিকে পাত্তা দেননি। সেই নিয়ে বড় কোনও মন্তব্যও করেননি। কিন্তু নওশাদ ও শুভেন্দুর পরিকল্পনায় জল ঢেকে দেয় বামেরাই। তাঁরা এই লোকসভা কেন্দ্রটি আইএসএফ-কে ছাড়তে রাজী হয়নি। আবার আইএসএফের নেতৃত্বও নওশাদকে সেখানে থেকে প্রার্থী হওয়ার ছাড়পত্র দেয়নি। সব মিলিয়ে নওশাদের চ্যালেঞ্জ এখন অস্তাচলে। অভিষেক কিন্তু ডায়মন্ডহারবার থেকেই প্রার্থী হয়েছেন। গতকালই তিনি মনোনয়ন জমা দিয়েছেন তার জন্য। আর এবার তিনি ভাঙড়ের মাটিতে পা রাখতে চলেছেন নওশাদের জমিদারি কেড়ে নিতে। উল্লেখ্য, এই প্রথম ভাঙড়ে পা রাখতে চলেছেন অভিষেক। এই প্রথম সেখানে কোনও সভাও করতে চলেছেন তিনি।

২০১৪ সাল থেকে ডায়মন্ডহারবারের সাংসদ হিসাবে কাজ করে চলেছেন অভিষেক। কিন্তু এতদিন পর্যন্ত ভাঙড়ে তিনি কোনও সভা বা কর্মসূচি করেননি। গত বছর নবজোয়ার কর্মসূচির সময় ভাঙড়ের ওপর দিয়ে গেলেও, সেখানে নামেননি অভিষেক। সেখানে করেননি কোনও কর্মীসভা বা বৈঠকও। কিন্তু এবার লোকসভা ভোটকে সামনে রেখে এই প্রথম ভাঙড়ে সভা করতে চলেছেন তিনি। আগামী ২৩ মে ভোজেরহাটে অভিষেকের সেই সভা ঘিরে এখন সেখানকার তৃণমূল নেতৃত্ব যাবতীয় প্রস্তুতি সেরে ফেলতে শুরু করে দিয়েছে। একুশের ভোটে দক্ষিণ ২৪ পরগনা জেলার ৩১টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৩০টিতেও জিতেছিল তৃণমূল। কেবলমাত্র এই ভাঙড়ে তাঁরা পরাস্ত হয়। পঞ্চায়েত ভোটেও আইএসএফের সঙ্গে জোর টক্কর হয়েছিল তৃণমূলের। কিন্তু শেষ হাসি হেসেছিল অভিষেকের দলই। ভাঙড় ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রে আওতায় পড়ে না। ভাঙড় রয়েছে যাদবপুর লোকসভা কেন্দ্রে মধ্যে। সেই যাদবপুর লোকসভা আসনে জয়ের চাবিকঠি থাকে ভাঙড়ের হাতে। আবার ভাঙড়ের সেই মাটিতেই আইএসএফ ও নওশাদের উত্থান কিছুটা হলেও চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে তৃণমূলকে।

এই অবস্থায় সেখানে অভিশগেকের সভার আয়োজনই করা হচ্ছে ভাঙড়ের হারানো মাটি ফিরে পেতে আর নওশাদের দলবলের জমিদারি ঘোচাতে। সেই সভার প্রস্তুতিতে এখন থেকেই নেমে পড়েছেন এলাকার নেতারা। বুথস্তরে বৈঠকের পাশাপাশি পাড়ায় পাড়ায় ভোটের প্রচার চলছে। অভিষেকের ওই সভায় প্রায় ৮০ হাজার জমায়েতের লক্ষ্যমাত্রা নিয়েছে তৃণমূল। আর অভিষেকের এই সভার আয়োজনে কিছুটা হলেও ভয় পেয়ে গিয়েছে আইএসএফ। কেননা তাঁদের ধারনা ছিল একুশের ভোটে রাজ্য বিধানসভায় খাতা খুলতে পারায়, রাজ্যে দলের বিস্তার সহজ হয়ে যাবে। কিন্তু তৃণমূলের সাংগঠনিক দক্ষতার কাছে তাঁরা পর্যদূস্ত হয়েছে সেই লক্ষ্যপূরণের ক্ষেত্রে। এমনকি কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপির দিক থেকেও অঢেল সাহায্য পেয়েও তাঁরা সেই ভাবে এখনও দাগ কাটতে পারেনি বাংলার রাজনীতিতে। আর এখন তো চেপে বসেছে জমি হারাবার ভয়।

মুম্বই পালানোর আগে বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম দাস

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪