কলকাতা সহ ৩ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের

Share:

নিজস্ব প্রতিনিধি : আগামী দুই থেকে তিন ঘণ্টার মধ্যে কলকাতা ও তার আশেপাশের এলাকায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। শনিবার আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, কলকাতা ও দুই ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। সেইসঙ্গে ঝোড়ো হাওয়াও বইবে।

এদিন সকাল থেকেই কলকাতা ও আশেপাশের এলাকায় আকাশ ছিল মেঘলা। বেলা সাড়ে ১২টা নাগাদ আবহাওয়া দফতরের তরফে একটি বুলেটিনে জানানো হয়েছে, আগামী ২-৩ ঘণ্টার মধ্যে দুই ২৪ পরগনায় বৃষ্টি আসছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সেইসঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বইতে পারে। দুই ২৪ পরগনার পাশাপাশি কলকাতাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। বজ্রপাতের সময় সাধারণ মানুষকে ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় ঝড়বৃষ্টি চলবে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলে জানিয়েছিল আবহাওয়া দফতর। শুধু দক্ষিণবঙ্গেই নয়, উত্তরের জেলাগুলিতেও আগামী সোমবার পর্যন্ত ঝড়বৃষ্টি চলবে। তবে সেখানে হাওয়ার বেগ তুলনায় কম থাকবে। আগামী মঙ্গলবার থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় ঝড়বৃষ্টির পরিমাণ কমবে।

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা