গ্রেফতার অবৈধ, ‘নিউজ ক্লিক’ কর্ণধারকে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  স্বস্তি পেলেন নিউজক্লিক সংস্থার  কর্ণধার প্রবীর পুরকায়স্থ। বুধবার তাঁকে জামিনের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এদিন দিল্লি পুলিশ কর্তৃক তাঁর গ্রেফতার ও রিমান্ড বাতিল করেছে শীর্ষ আদালত। এদিন বিচারপতি বি আর গাভাই এবং সন্দীপ মেহতার বেঞ্চ জানিয়েছে, ‘এই মামলায় রিমান্ডের কপি দেওয়া হয়নি। তাই তাঁর গ্রেফতারি বাতিল হয়েছে।‘

এদিন সুপ্রিম কোর্ট জানায়, ‘২০২৩ সালের ৪ অক্টোবর রিমান্ডের আদেশ পাসের আগে রিমান্ড আবেদনের অনুলিপি এবং লিখিতভাবে গ্রেপ্তারের কারণ অভিযুক্ত বা তাঁর আইনজীবীকে জানায়নি দিল্লি পুলিশ। এর ফলে প্রবীর পুরকায়স্থ গ্রেফতার এবং রিমান্ডের আবেদন অবৈধ।‘ এই রায়ের  পরেই মুক্তি পেলেন নিউজক্লিক সংস্থার  কর্ণধার প্রবীর পুরকায়স্থ।

উল্লেখ্য, দিল্লি পুলিশের স্পেশাল সেল গত ৩ অক্টোবর ইউএপিএ’র ধারায় গ্রেপ্তার করে প্রবীর পুরকায়স্থ । দিল্লির নিম্ন আদালত ১০ অক্টোবর তাঁদের ১০ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠায়। এর মধ্যে তাঁরা দু’জনেই দিল্লি হাইকোর্টে ওই গ্রেপ্তারি ও হেফাজতের নির্দেশ বাতিলের আরজি পেশ করেন। সেই আরজি খারিজ করে দেন দিল্লি হাইকোর্টের বিচারপতি তুষার রাও গেদেলা।

প্রসঙ্গত,  নিউজক্লিক সংবাদমাধ্যমের বিরুদ্ধে চিনপন্থী প্রচারের অভিযোগ ওঠে। প্রায় ৮৮টি স্থানে অভিযান চালিয়ে দিল্লি পুলিশ পুরকায়স্থ এবং চক্রবর্তীকে গ্রেপ্তার করেছিল। তাঁদের বিরুদ্ধে দেশবিরোধী কার্যকলাপের অভিযোগ আনা হয়। চিন থেকে বিদেশি তহবিল গ্রহণ করে চিনপন্থী প্রোপাগণ্ডা প্রচারের অভিযোগ ওঠে।

পঞ্জাবকে হারিয়ে প্লে অফের লড়াই জমিয়ে দিল মুম্বই

শার্দূলের আগুনে বোলিং, মুম্বইকে ২০১ রানের লক্ষ্য দিল পঞ্জাব

আবগারি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি স্বর্ণকান্তা শর্মা

রবিবার শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

লোকসভায় তৃণমূলের মুখ্যসচেতক পদ হারালেন কাকলি, দায়িত্ব পেলেন কল্যাণ

বিয়ের চার বছরের মাথায় ভাঙল ঘর, সুরজের সঙ্গে ডিভোর্সের ঘোষণা মৌনির

১.৩২ লাখের পোশাকে কানের মঞ্চে তারা সুতারিয়া, ফ্যাশনে ঝড় তুললেন নায়িকা

অযোধ্যায় জমি কিনলেন বড় পর্দার ‘রাম’ রণবীর, কত দাম পড়ল?

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

ভিডিও কলে বলেছিলেন ‘শেষবারের মতো তাকাও’, তারপর যা ঘটল তা কল্পনারও বাইরে

ডায়ালিসিস ও ইনসুলিন থেকে মিলতে পারে মুক্তি, নতুন দিশা দেখাল দিল্লির AIIMS

টানা ৭-৮ ঘন্টা পড়াশোনা, কোন মন্ত্রে উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় পুরুলিয়ার সৌমিক?