গ্রেফতারির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সন্দেশখালির পিয়ালি দাস

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সন্দেশখালির স্থানীয় বিজেপি নেত্রী পিয়ালি  দাসকে সাতদিনের জেল হেফাজতে পাঠিয়েছে বসিরহাট আদালত। এই পরিস্থিতিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন পিয়ালি দাস ওরফে মাম্পি। ইতিমধ্যেই তাঁকে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। বৃহস্পতিবার  তাঁর মামলার শুনানি হবে ।

মঙ্গলবার বসিরহাট মহকুমা আদালতে আত্মসমর্পণ করেন পিয়ালি দাস। তাঁর  বিরুদ্ধে সাদা কাগজে সন্দেশখালির মহিলাদের দিয়ে সই করিয়ে নেওয়ার অভিযোগ ছিল। মঙ্গলবার তিনি এই অভিযোগের ভিত্তিতে জামিন চেয়ে আদালতের দ্বারস্থ হন। কিন্তু আদালত জামিনের আবেদন খারিজ করে দিয়ে ওই বিজেপি কর্মীকে সাত দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়। অন্যদিকে সন্দেশখালির আন্দোলনে একাধিক ভিডিও প্রকাশ্যে এসেছে। তার মধ্যে মহিলাদের সাদা কাগজে সই করিয়ে যৌন নির্যাতন ধর্ষণের অভিযোগ লিখে থানায় জমা দেওয়ার ঘটনা নিয়ে হৈচৈ করে গিয়েছে।

সেই অভিযোগে বিজেপি কর্মী পিয়ালী দাসের বিরুদ্ধে থানায় অভিযোগ জমা হয়। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ পিয়ালি দাসকে নোটিশ ইস্যু করে। সন্দেশখালির গ্রামবাসীরা পিয়ালি দাসের বিরুদ্ধে অভিযোগ করে যে ওই মহিলা অর্থাৎ পিয়ালি দাস ওরফে মাম্পি অভিযোগ করার জন্য তাদের ডেকে নিয়ে যায় এরপর সাদা কাগজে সই করিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। তারপর সেই কাগজে লিখে দেওয়া হয় মহিলাদের উপর নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ। কিন্তু মহিলার দাবি এরকম অভিযোগ তিনি এমন করেননি । এই আবহে কলকাতা হাইকোর্টে দ্বারস্ত হলেন পিয়ালি দাস।

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা