কেজরির জামিন বাতিলের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে ফের মুখ পোড়াল ইডি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অরবিন্দ কেজরিওয়ালের জামিন বাতিলের আর্জি জানিয়ে ফের সুপ্রিম কোর্টে মুখ পোড়াল ‘বিশ্বাসযোগ্যহীন’ তদন্তকারী সংস্থা ইডি। বৃহস্পতিবার বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্ত ইডির আর্জি খারিজ করে জানিয়ে দিয়েছেন, দিল্লির মুখ্যমন্ত্রী অন্তর্বর্তী জামিনে ছাড়ার পরে যে বক্তব্য রেখেছেন তাতে জামিন শর্ত লঙ্ঘন হয়নি। ফলে তাঁর জামিন বাতিলের প্রশ্নই ওঠে না। শুধু তাই নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লির মুখ্যমন্ত্রীর অন্তর্বর্তী জামিন নিয়ে শীর্ষ আদালতের নির্দেশকে ব্যঙ্গ করলেও সেই সমালোচনাকে পাত্তাই দেননি বিচারপতিরা।

গত শুক্রবার (১০ মে) ভোট প্রচারে অংশ  যাতে নিতে পারেন তার জন্য দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ২১ দিনের অন্তর্বর্তী জামিন দিয়েছিল বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ। ফের আম আদমি পার্টির সুপ্রিমো ২ জুন আত্মসমর্পণ করতে হবে বলে রায়ে উল্লেখ করেছিলেন বিচারপতিরা। ওই নির্দেশ হজম হয়নি দেশের মানুষের কাছে ‘বিশ্বাসযোগ্যহীন’ হয়ে ওঠা ইডির শীর্ষ আধিকারিকরা। দিল্লির মুখ্যমন্ত্রী ভোটপ্রচারে গিয়ে শীর্ষ আদালতের রায় নিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন বলে অভিযোগ তুলে জামিন বাতিলের আর্জি জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল ইডি।

এদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা শুনানিতে বলেন, ‘ভোটপ্রচারে গিয়ে ভোটারদের উদ্দেশে দিল্লির মুখ্যমন্ত্রী বলে বেড়াচ্ছেন, যদি আপনারা আম আদমি পার্টিকে ভোটে জেতান, তাহলে ২ জুন ফের আমাকে জেলে যেতে হবে না। যদি জেলেও যেতে হয়, ইন্ডিয়া জোট জিতলে ফের ৫ জুন আমি বাইরে বেরিয়ে আসব। এই মন্তব্য জামিনের শর্ত লঙ্ঘন করেছে।’ ইডির আইনজীবীর ওই ছেঁদো যুক্তি মানতে চাননি বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্ত। তাঁরা পাল্টা বলেন, ‘দিল্লির মুখ্যমন্ত্রী কী বলেছেন, সেটা তার অনুমান। এর সঙ্গে অন্তর্বর্তী জামিনের কোনও সম্পর্ক নেই। অন্তর্বর্তী জামিনের নির্দেশেই আমরা সব শর্ত স্পষ্ট করে দিয়েছি। সেই শর্ত বহাল থাকছে।’

পঞ্জাবকে হারিয়ে প্লে অফের লড়াই জমিয়ে দিল মুম্বই

শার্দূলের আগুনে বোলিং, মুম্বইকে ২০১ রানের লক্ষ্য দিল পঞ্জাব

আবগারি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি স্বর্ণকান্তা শর্মা

রবিবার শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

লোকসভায় তৃণমূলের মুখ্যসচেতক পদ হারালেন কাকলি, দায়িত্ব পেলেন কল্যাণ

বিয়ের চার বছরের মাথায় ভাঙল ঘর, সুরজের সঙ্গে ডিভোর্সের ঘোষণা মৌনির

১.৩২ লাখের পোশাকে কানের মঞ্চে তারা সুতারিয়া, ফ্যাশনে ঝড় তুললেন নায়িকা

অযোধ্যায় জমি কিনলেন বড় পর্দার ‘রাম’ রণবীর, কত দাম পড়ল?

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

ভিডিও কলে বলেছিলেন ‘শেষবারের মতো তাকাও’, তারপর যা ঘটল তা কল্পনারও বাইরে

ডায়ালিসিস ও ইনসুলিন থেকে মিলতে পারে মুক্তি, নতুন দিশা দেখাল দিল্লির AIIMS

টানা ৭-৮ ঘন্টা পড়াশোনা, কোন মন্ত্রে উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় পুরুলিয়ার সৌমিক?