দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ব্রিটেনের ধনকুবেরদের তালিকায় ৩০ ধাপ এগোলেন সস্ত্রীক ঋষি সুনক

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: আর্থিকভাবে ফুলেফেঁপে উঠেছেন ভারতীয় বংশোদ্ভুত ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক ও তাঁর স্ত্রী অক্ষতা মূর্তি। চলতি বছর ব্রিটিশ ধনকুবেরদের তালিকায় এক লাফে ৩০ ধাপ এগিয়েছেন দুজনে। দু’বছর আগে ব্রিটেনের ধনকুবেরদের তালিকায় ২৭৫ নম্বরে ছিলেন দুজনে। আর শুক্রবার ‘সানডে টাইমস ধনীর তালিকা’য় এক লাফে ৩০ ধাপ এগিয়ে ২৪৫ নম্বরে ঠাঁই করে নিয়েছেন সুনক ও তাঁর স্ত্রী। সেরা ধনকুবেরের সিংহাসন অবশ্য ভারতীয় বংশোদ্ভুত হিন্দুজা ভাইয়ের দখলেই রয়েছে।

দু’বছর আগে ‘সানডে টাইমস ধনী তালিকা’য় ঠাঁই করে নিয়েছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ও তাঁর স্ত্রী। দুজনের মিলিত সম্পত্তির পরিমাণ ৬৫১ মিলিয়ন পাউন্ড। ভারতীয় মুদ্রায় ৬ হাজার ৮৬৭ কোটি টাকা। তবে সম্পদ বৃদ্ধির নিরিখে স্বামী ঋষি সুনককে টেক্কা দিয়েছেন অক্ষতা মূর্তি। যেখানে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সম্পত্তি বেড়েছে ২.২ মিলিয়ন পাউন্ড, সেখানে অক্ষতা মূর্তির সম্পদ বেড়েছে ১৩ মিলিয়ন পাউন্ড। অর্থা‍ৎ প্রায় ৬ গুণ।

মূলত এন নারায়ণমূর্তির কন্যা হওয়ার সুবাদে বিশ্বের অন্যতম তথ্য-প্রযুক্তি সংস্থা ইনফোসিসে প্রচুর পরিমাণ শেয়ার রয়েছে সুনক পত্মীর। আর ওই শেয়ার বাবদ পাওয়া বার্ষিক ডিভিডেন্ডেই সম্পদ উপচে পড়েছে তার। ১০ ডাউনিং স্ট্রিটের বাসিন্দা হিসাবে সবচেয়ে ধনী হওয়ার তকমাও মাথায় পড়ে নিয়েছেন বর্তমান ব্রিটিশ প্রধানমন্ত্রী।

Published by:

Share Link:

More Releted News:

‘নরকতুল্য স্থান’, ফের ভারত বিদ্বেষী মন্তব্যকে সমর্থন করে বিতর্কে জড়ালেন ট্রাম্প

যুদ্ধবিরতির মধ্যেই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল তেহরান, ফের কি যুদ্ধ শুরু?

মোল্লা ইউনূসের নিয়োগ করা দুই রাষ্ট্রদূতের চাকরি খেয়ে নিলেন তারেক রহমান

ইরান-আমেরিকার যুদ্ধের প্রভাব, বিশ্বজুড়ে বাড়ছে কন্ডোমের দাম

হরমুজ প্রণালিতে তিনটি জাহাজ আটক করল ইরান, একটির গন্তব্য় ছিল গুজরাত

সার্কাস প্রদর্শনী থেকে লাফ দিয়ে দর্শকদের কাছে ছুটে গেল বাঘ, তারপর….

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ