‘আমার ছেলেকে আপনাদের হাতেই সঁপে দিলাম’, রায়বরেলির সভায় আবেগপ্রবণ সোনিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি : গত কয়েকটি  লোকসভা নির্বাচনে রায়বেরেলি কেন্দ্র থেকে লড়াই করে মানুষের মন জিতে নিয়েছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধি। কিন্তু এবারে শারীরিক কারণে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি। শুক্রবার নিজের পুরনো কেন্দ্রে সভা করতে এসেছিলেন সোনিয়া। প্রচার করতে এসেছিলেন নিজের সন্তান রাহুল গান্ধির জন্য। সেখানেই কিছুটা আবেগতাড়িত হয়ে কংগ্রেস নেত্রী সাধারণ মানুষের উদ্দেশ্য বললেন, ‘আমি আমার ছেলেকে আপনাদের হাতেই সঁপে দিলাম। ও আপনাদের নিরাশ করবে না।‘ রায়বেরেলি যে গান্ধি পরিবারের কাছে অনেককিছু সেই কথাই যেন ফুটে উঠল সোনিয়ার কথায়।

এবারে প্রথম নির্বাচনী জনসভায় বক্তৃতা দিলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধি। জনসভা থেকে রায়বেরেলির বাসিন্দাদের উদ্দেশ্যে সোনিয়া জানান, ‘আপনাদের ভালবাসা আমাকে কখনও একলা অনুভব করতে দেয়নি। আমি আমার সবকিছু আপনাদের দিয়েছি। এবার আমি আমার ছেলেকে আপনাদের হাতে সোপে দিলাম। যেমনভাবে আপনারা আমাকে আপন করে নিয়েছেন, তেমনি রাহুলকেও আপনারা আপন করে নেবেন, এটাই আমার আশা। রাহুল আপনাদের নিরাশ করবে না।‘

দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার কথা বলতে গিয়ে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধিও প্রসঙ্গ টেনে আনেন সোনিয়া। এই প্রসঙ্গে তিনি জানান, ‘ইন্দিরা গান্ধির কাছে রায়বেরেলির জন্য অন্য জায়গা ছিল। আমি ওনার কাজ খুব কাছ থেকে দেখেছি। ওনার মনে আপনাদের জন্য আলাদা জায়গা ছিল। আমি রাহুল ও প্রিয়ঙ্কাকে সেই শিক্ষাই দিয়েছি যা ইন্দিরাজি ও রায়বেরেলির মানুষ আমাদের শিখিয়েছেন। সবাইকে ভালোবাসো, যারা দুর্বল তাদের রক্ষা করো, অন্যায় বিরুদ্ধে নিজেদের অধিকার রক্ষার জন্য যার বিরুদ্ধে লড়াই করা প্রয়োজন হোক না কেন, লড়াই করে যাও। কখনও হার স্বীকার কোরো না। এই শিক্ষাই পেয়েছি।‘ এদিনের সভায় সোনিয়া গান্ধি যখন বক্তব্য রাখছিলেন, তখন রাহুল ও প্রিয়ঙ্কাও ছিলেন। উল্লেখ্য, রায়বেরেলি আসনটি কংগ্রেসের গড় হিসাবে পরিচিত। এই আসনে একটা সময়ে লড়েছেন ফিরোজ গান্ধি। ফিরোজ গান্ধির পর এই আসন থেকে ভোটে লড়ে মন জিতে নিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি। ইন্দিরার পর এই আসনে থেকে গত কয়েকটি লোকসভা ভোটে জিতে এসেছেন সোনিয়া গান্ধি। ফলে রায়বেরেলি আসনের সঙ্গে গান্ধি পরিবারের আবেগ কাজ করছে। এবার সেই আবেগকেই নির্বাচনী প্রচারে কাজে লাগালেন রাহুল-প্রিয়ঙ্কার মা।

কারও আর্থিক বিপর্যয়, কারও কর্মোন্নতি, জানুন রাশিচক্র অনুসারে জুন মাস কেমন যাবে?

আজকের রাশিফল: নতুন কাজ পেতে বাধা, ভ্রমণের সুযোগ, শত্রুতা বাড়বে..

‘মনে করো আমি নেই’, সত্যি চলে গেলেন কিংবদন্তি গায়িকা সুমন কল্যাণপুর

ট্রফি ও ২০ কোটি আরসিবির ঘরে! টুর্নামেন্টের একাধিক পুরস্কার উঠল বৈভবের হাতে

টানা দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি, শুভেচ্ছা জানালেন কর্নাটকের ‘হবু’ মুখ্যমন্ত্রী

বিরাটরা দ্বিতীয়বার আইপিএল জিততেই খুশিতে নেচে উঠলেন গ্যালারিতে থাকা অনুষ্কা

স্বপ্নভঙ্গ শুভমনদের, কোহলির ব্যাটে টানা দ্বিতীয়বার আইপিএল জয় বেঙ্গালুরুর

ভুবনেশ্বর কুমারকে টেক্কা দিয়ে বেগুনি টুপির মালিক কাগিসো রাবাদা

সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ , মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ৩৫ জন

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

স্বেচ্ছাবসর নিলেন নীরব মোদি-বিজয় মাল্যদের জালিয়াতি মামলার তদন্তকারী আধিকারিক

আইপিএলের ফাইনালের দিনেই সুখবর পেলেন বৈভব সূর্যবংশী

ভোট পরবর্তী হিংসায় যুক্ত থাকার অপরাধে গ্রেফতার প্রাক্তন পঞ্চায়েত প্রধান সহ ২