‘মনে করো আমি নেই’, সত্যি চলে গেলেন কিংবদন্তি গায়িকা সুমন কল্যাণপুর

Share:

নিজস্ব প্রতিনিধি: দ্বিতীয় লতা মঙ্গেশকর হিসেবে পরিচিত ছিলেন। তাঁর কণ্ঠে রয়েছে একাধিক হিট গান। যার মধ্যে বাংলায় জনপ্রিয় ‘মনে করো আমি নেই’। সত্যি তিনি আর নেই। না ফেরার দেশে চলে গিয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী সুমন কল্যাণপুর। আজ, রবিবার সন্ধ্যায় মুম্বইতে লোখন্ডওয়ালাতে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। সংবাদমাধ্য়মকে সঙ্গীতশিল্পীর মৃত্যুসংবাদ জানান তাঁর কন্যা চারু।

আরও পডুন: হিমাচলে মর্মান্তিক দুর্ঘটনা, ৫০০ মিটার গভীর খাদে পড়ল ট্যাক্সি, নিহত শিশু-সহ ৮ পর্যটক

হিন্দি, বাংলা, মারাঠি, অসমীয়া, কন্নড়, ওড়িয়া ভাষায় গান গেয়েছেন তিনি। অসংখ্য গান রেকর্ড করেছেন সুমন কল্যাণপুর। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে সঙ্গীতজগতে। ১৯৬০-৭০-এর দশকে দাপটের সঙ্গে কাজ করেছিলেন তিনি। তাঁর সুরেলা কণ্ঠে মুগ্ধ হতেন শ্রোতারা। বলিউডে দ্বিতীয় লতা মঙ্গেশকর হিসেবে নাম ছিল তাঁর। তবে লতা মঙ্গেশকরের সঙ্গে তুলনা টানাটা পছন্দ করতেন না সুমন কল্যাণপুর। লতাকে নিজের ভাল বন্ধু বলেই সম্বোধন করতেন তিনি। প্লেব্য়াক গায়িকা হিসেবে একটা সময়ে লতাকে টক্কর দিতেন তিনি। বাংলাতে তাঁর জনপ্রিয় গান ‘মনে করো আমি নেই’। এছাড়াও হিন্দিতে জনপ্রিয় গানগুলি হল- না না কারতে পেয়ার তুম হি সে কার গায়ি, তুমনে পুকারা অউর হাম চালে আয়ে, আজকাল তেরে মেরে পেয়ার কে চার্চে হ্যায়।

তব শুধুই সিনেমাতে প্লেব্যাক নয়, গজল, ঠুমরি, ভক্তিগীতিও গেয়েছেন সুমন কল্যাণপুর। সঙ্গীতশিল্পীর পরিবারের দাবি, বার্ধক্যজনিত রোগের কারণে মৃত্যু হয়েছে তাঁর। আগামিকাল সোমবার মুম্বইয়ের পবন হংস শ্মশানে দুপুরে শেষকৃত্য সম্পন্ন হবে জনপ্রিয় এই সঙ্গীতশিল্পীর।

যোগ্যতার জোরেই সাফল্য, ফের শিক্ষিকা পদে যোগ দিলেন শিলিগুড়ির অনামিকা

সাবুদানার খিচুড়ি নয়, শ্রাবণের সোমবারে পাতে রাখুন এই ৫ স্বাস্থ্যকর পদ

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

‘কাজে যোগ দেওয়ার আগে ভাবুন’, কৃষ্ণ সাগরে কর্মরত ভারতীয় নাবিকদের সতর্ক করল নয়াদিল্লি 

১৫ অগস্ট উপলক্ষে রাজ্য জুড়ে টানা ৯ দিন ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, জানুন সমস্ত গাইডলাইন

প্রতিদিন ডাল-সবজি খেয়ে বিরক্ত? স্বাদ বদলে বানান পাহাড়ি স্টাইলের ‘ভাট কে ডুবকে’

বাঘ-হাতি নয়, শুঁয়োপোকার ভয়ে বাড়ি ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা, কোথায় ঘটল ভয়ঙ্কর ঘটনা

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তিতে মদত ছিল তৃণমূলের? ধৃত আফরোজকে ঘিরে বাড়ছে সন্দেহ

ছাত্র বিক্ষোভের সময় ধর্মতলায় তাণ্ডবের ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৪

‘পিওকে ছাড়া পাকিস্তানের সঙ্গে কোনও আলোচনা নয়’, কার্গিল দিবসে স্পষ্ট বার্তা রাজনাথের

শিক্ষামন্ত্রী পদে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, মন ভারাক্রান্ত শুভেন্দুর

ফ্রিজে নেই মাছ-মাংস? বানিয়ে ফেলুন দই কাটলেট, রইল রেসিপি

‘আন্দোলনের নামে উৎপাত চলেছে, দেশের মানুষ বুঝে গিয়েছে’, বিস্ফোরক দিলীপ ঘোষ

মাত্র সামান্য উপকরণেই বানিয়ে ফেলুন সুস্বাদু গুঁড়ো দুধের পরোটা, রইল রেসিপি