আইপিএলের ফাইনালের দিনেই সুখবর পেলেন বৈভব সূর্যবংশী

Share:

নিজস্ব প্রতিনিধি, আমেদাবাদ: ১৫ বছর বয়সে তাবড় প্লেয়ারদের টপকে গেলেন রাজস্থান রয়্যালসের বৈভব সূর্যবংশী। আইপিএল ২০২৬-এর সর্বোচ্চ রান করার নিরিখে শীর্ষস্থান ধরে রাখল এই বাঁ হাতি ব্যাটার। আজ, রবিবার চলতি বছরের আইপিএলের ফাইনাল। আর কিছুক্ষণ বাদেই নিশ্চিত হয়ে যাবে কারা হচ্ছেন চ্যাম্পিয়ন। তার আগেই সুখবর পেয়েছেন বৈভব সূর্যবংশী। কারণ অরেঞ্জ ক্যাপের দৌড়ে থাকা তাঁর দুই প্রতিদ্বন্দ্বী শুভমন গিল ও সাই সুদর্শন এদিনের ম্যাচে রয়্য়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে সেভাবে রান করতে পারেননি। গুজরাত টাইটান্সের অধিনায়ক শুভমন গিল করেছেন ৮ বলে ১০ রান। সাই সুদর্শনের স্কোর ১২ রান। বৈভবকে টপকাতে শুভমনের প্রয়োজন ছিল ৫৫ রানের। আর সুদর্শনের দরকার ছিল ৬৭ রানের। যদিও এর কোনওটাই করতে পারেননি গুজরাতের দুই ব্যাটার।

আরও পডুন: আরসিবির দুরন্ত বোলিংয়ে কুপোকাত গুজরাত, বিরাটদের ১৫৬ রানের টার্গেট দিলেন শুভমনরা

যার ফলে বৈভব সূর্যবংশী এদিন ম্যাচ শেষে মাথায় তুলে নেবেন অরেঞ্জ ক্যাপ। তাঁর মোট রান ৭৭৬। ১৬টি ম্যাচে ২৩৭.৩০ স্ট্রাইক রেটে এই রান করেছেন রাজস্থান রয়্যালসের বাঁ হাতি ব্যাটার। তাঁর গড় ৪৮.৫০। এতদিন ধরে ভাবা হচ্ছিল এই অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে কেউ আর ছুঁতে পারবে না বৈভবকে। সেটাই সত্যি হল। এদিন নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আরসিবি বনাম গুজরাতের ম্যাচ দেখতেও এসেছেন তিনি। রানের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছেন গুজরাত টাইটান্সের অধিনায়ক শুভমন গিল। ১৬ ম্যাচে ৭৩২ রান। স্ট্রাইক রেট ১৬৩.০২। অপরদিকে গুজরাতের বাঁ হাতি ব্যাটার সাই সুদর্শনের আইপিএলের চলতি সিজনে মোট রান ৭২২। ১৬ ম্যাচে এই রান করেছেন তিনি। স্ট্রাইক রেট ১৫৭.৯৮-এর। যা বৈভব সূর্যবংশীর ধারে কাছেও নয়।

আইপিএলের ইতিহাসে রেকর্ড গড়ে মাত্র ১৫ বছর বয়সে অরেঞ্জ ক্যাপ নিজের মাথায় তুলে নিচ্ছেন বৈভব।

আরসিবির দুরন্ত বোলিংয়ে কুপোকাত গুজরাত, বিরাটদের ১৫৬ রানের টার্গেট দিলেন শুভমনরা

ভোট পরবর্তী হিংসায় যুক্ত থাকার অপরাধে গ্রেফতার প্রাক্তন পঞ্চায়েত প্রধান সহ ২

জঙ্গলমহলে রাতভর নজরদারির পর ১৫৬ কেজি গাঁজা উদ্ধার, ধৃত ২

অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম পূরণের শিবিরে হাজির প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ কুমার সিনহা

হিঙ্গলগঞ্জের জমি মাফিয়া তাপস মণ্ডলের গ্রেফতারি ও কঠোর শাস্তির দাবিতে সোচ্চার গ্রামবাসীরা

ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা ‘পরিণীতা’-খ্যাত অভিনেত্রীর, এখন কেমন আছেন মৌলি?

সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ , মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ৩৫ জন

হিমাচলে মর্মান্তিক দুর্ঘটনা, ৫০০ মিটার গভীর খাদে পড়ল ট্যাক্সি, নিহত শিশু-সহ ৮ পর্যটক

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

পশ্চিমবঙ্গ থেকে সীমান্ত টপকে ঢোকার সময় ১০ জনকে আটক করল বিজিবি

আইপিএলের ফাইনালের দিনেই সুখবর পেলেন বৈভব সূর্যবংশী

তোলাবাজি, শ্লীলতাহানির অভিযোগে দাদপুরে গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য

অতীত থেকে শিক্ষা, আইপিএল ফাইনালের আগেই বিশেষ সতর্কতা জারি করল বেঙ্গালুরু পুলিশ