হায়দরাবাদের সামনে ২১৫ রানের লক্ষ্যমাত্রা রাখল পঞ্জাব কিংস

Share:

নিজস্ব প্রতিনিধি : রবিবার গ্রুপ লিগের শেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের সামনে ২১৫ রানের লক্ষ্যমাত্রা রাখল পঞ্জাব কিংস। প্রভসিমরন, রিলে ও জীতেশের দুর্ধর্ষ ব্যাটিংয়ের ওপর ভর করে দুশোর গণ্ডি পার করল পঞ্জাব। হায়দরাবাদ কি লক্ষ্যপূরণ করতে পারবে, এখন সেটাই দেখার। 

এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পঞ্জাব কিংস। শুরুটা ভালোই করে প্রভসিমরন সিং ও অথর্ব তাইদে। আক্রমণাত্মক ব্যাটিং করতে দেখা যায় ওপেনিং দুই ব্যাটসম্যানকে। প্রভসিমরন ও অথর্ব দুজনে মিলে ৯৭ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। শেষ পর্যন্ত ৯৭ রানের মাথায় টি নটরাজনের বলে আউট হয়ে যান অথর্ব। ২৭ বলে ৪৬ রান করেন তিনি। এই ৪৬ রানের মধ্যে রয়েছে ৫টি চার ও ২টি ছয়। অথর্ব আউট হয়ে যাওয়ার পর রিলে রুসোকে সঙ্গে নিয়ে পঞ্জাবকে এগিয়ে নিয়ে যান প্রভসিমরন। এরপর প্রভসিমরনের সঙ্গে রিলের ৫৪ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। শেষ পর্যন্ত ১৫১ রানের মাথায় পঞ্জাবের দ্বিতীয় উইকেটের পতন হয়। ৪৫ বলে ৭১ রান করে ভিয়াসকান্তের বলে আউট হয়ে যান প্রভসিমরন সিং। এই ৭১ রানের মধ্যে রয়েছে ৭টি চার, ৪টি ছয়।১৫ ওভারের মধ্যেই ১৫০ রানের গণ্ডি টপকে যায় পঞ্জাব।

এরপর শশাঙ্ক সিং খেলতে নামলেও বেশিক্ষণ ক্রিজে টেকেননি। ব্যক্তিগত ২ রান করে আউট হয়ে যান পঞ্জাবের এই ব্যাটসম্যান। পঞ্জাবের ১৭৪ রানের মাথায় রান আউট হয়ে যান শশাঙ্ক। শশাঙ্ক যখন আউট হয়ে যান, তখন ১৬ ওভার হয়ে গিয়েছে। শশাঙ্কের আউট হওয়ার পর ক্রিজে নামেন জীতেশ শর্মা। এরপরই ব্যক্তিগত ৪৯ রান করে কামিন্সের বলে আউট হয়ে যান রিলে রুসো। রিলে যখন আউট হন, তখন পঞ্জাবের স্কোরবোর্ডে ছিল ১৮১ রান। তারপরই পঞ্জাবের ১৮৭ রানের মাথায় আউট হয়ে যান অভিষেক। মাত্র ২ রান করে নটরাজনের বলে আউট হয়ে যান তিনি। আশুতোষ আউট হয়ে যাওয়ার পর ব্যাট করতে নামেন শিবম সিং। এরপর শেষ ওভারে চার-ছয় মেরে পঞ্জাবকে দুশোর গণ্ডি পার করান জীতেশ শর্মা। শেষ পর্যন্ত ২০ ওভারে ২১৪ রান করে পঞ্জাব কিংস। ৩২ রানে অপরাজিত থাকে জীতেশ। 

নাদিমুলের ৬০ কোটির লেনদেনে হাওয়ালা যোগ? ২৪ ঘণ্টা তল্লাশির পর বেরল ইডি

‘১০ বছর পিছিয়ে গিয়েছে পাকিস্তান ক্রিকেট’, বোমা ফাটালেন কিংবদন্তি পাক পেসার

‘পুজোয় যে যা খুশি খাবেন ‘, ধীরেন্দ্রর ফতোয়ার বিরুদ্ধে গর্জন দিলীপ ঘোষের

স্কুলে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ১৩ বছরের পড়ুয়ার, শৌচাগার থেকে উদ্ধার দেহ

মঙ্গলেও ভিজবে কলকাতা, ভারী বর্ষণের সতর্কতা দক্ষিণবঙ্গের তিন জেলায়

 মঙ্গলবার একদিনের সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

গভীর রাতে সুইমিং পুলে কিশোরীর দেহ উদ্ধার, মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য

পাহাড়ের উন্নয়ন নিয়ে মেগা বৈঠক! আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ইয়েমেনের কারাগারে ভয়াবহ বিমান হামলা, নিহত শিশুসহ ৭

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

মহিলা কর্মীদের দায়িত্ব থেকে সরানোর অভিযোগ, BAPS সফরের পর বন্ধ আইফেল টাওয়ার

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব