দুই মেয়েকে শ্বাসরোধ করে খুন করে আত্মঘাতী মা

Share:

নিজস্ব প্রতিনিধি : দুই মেয়েকে শ্বাস রোধ করে খুন করে আত্মঘাতী হলেন মা। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার তেঁতুলিয়ার খালপাড়ে। এই ঘটনায় দুই মেয়ের বাবাকে আটক করেছে পুলিশ। কী কারণে দুই মেয়ে সহ মায়ের মৃত্যু হল, পুলিশ তা খতিয়ে দেখছে।

জানা গিয়েছে, মৃত ওই মহিলার নাম অপর্ণা বিশ্বাস। অপর্ণার দুই সন্তান তিথি বিশ্বাস ও তৃষা বিশ্বাসের মৃত্যু হয়েছে। দিনমজুরের কাজ করেন অপর্ণার স্বামী শম্ভু বিশ্বাস। এদিন কাজ করতে বাইরে গিয়েছিলেন শম্ভু। সেইসঙ্গে শম্ভুর মা-বাবাও কাজে গিয়েছিলেন। দুপুর ১২টা নাগাদ শম্ভুর কাছে খবর আসে যে তাঁর দুই সন্তান ও স্ত্রীর মৃত্যু হয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন শম্ভু। ঘরের তালা ভেঙে ঢুকে শম্ভু দেখেন তাঁর এক মেয়ের দেহ মেঝেতে পড়ে রয়েছে। পাশাপাশি তাঁর স্ত্রী ও আরেক সন্তানের দেহ ঝুলছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

তদন্তকারীদের অনুমান, দুই কন্যাকে শ্বাসরোধ করে খুন করে নিজে আত্মঘাতী হয়েছেন অপর্ণা। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য বসিরহাটে জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই নিশ্চিত হওয়া যাবে, ঠিক কীভাবে মৃত্যু হয়েছে ওই তিন জনের।

 

 

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

সূর্য, বুধ ও শুক্রের মিলনে ত্রিগ্রহী যোগ, চরম লাভবান হবেন ৪ রাশির জাতকরা

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?