মহাকাশে দীর্ঘদিন থাকলে নভোচারীদের শরীরে কী পরিবর্তন হয় ?

Share:

নিজস্ব প্রতিনিধি : নিত্যনতুন গবেষণার কাজে যুক্ত নভোচারীরা। এরজন্য আর পাঁচটা মানুষের মত তাঁদের জীবনযাপন হয় না। কঠোর অনুশীলনের মধ্য দিয়ে কাটাতে হয় তাঁদের। এমনকী তাঁরা নিজের ইচ্ছেমত কোনকিছু করতে পারে না। নিজেদের ইচ্ছেমত খেতেও পারেন না তাঁরা। এইভাবে বছরের পর বছর গবেষণার স্বার্থে মহাকাশে দিন কাটতে থাকে তাঁদের। দীর্ঘকাল মহাকাশে জীবন অতিবাহিত করার পর তাঁদের শারীরিক অবস্থার পরিবর্তন ঘটতে থাকে। আপনি জানলে অবাক হবেন যে মহাকাশের জীবন পৃথিবীর থেকে সম্পূর্ণ আলাদা। রাত না দিন বোঝা সম্ভব নয়। তাই নভোচারীদের কাছে আলাদা বিশেষ ঘড়ি থাকে।

শরীরের ওপর যেহেতু কোন অভিকর্ষের টান থাকে না, তাই মহাকাশে মানবদেহের পেশি ও হাড়ের ক্ষয় হতে থাকে। এতে সবচেয়ে বেশি আক্রান্ত হয় পিঠ, ঘাড়, পা ও কোয়াড্রিসেপের পেশি। কারণ মধ্যাকর্ষণ শক্তির না থাকার প্রভাবে শরীরের কার্যক্ষমতা কাজ করে না। এবার আপনি ভাববেন তাহলে তাঁরা দীর্ঘদিন মহাকাশে থাকে কীভাবে! এই প্রশ্নের উত্তর হল- বেশকিছু নিয়মের মধ্য দিয়ে যেতে হয় তাঁদের। দিনের পর দিন ওজনও হ্রাস পেতে থাকে তাঁদের।

মহাকাশে শরীর ঠিক রাখার জন্য তাঁদের কঠিন অনুশীলন করতে হয়। প্রথমে মহাকাশে যাওয়ার আগে একজন মহাকাশচারীকে দীর্ঘদিন সময় ধরে প্রশিক্ষণ দেওয়া হয়। সেখানে খাবার, ঘুমোবার, কাজ করার নিয়ম পাকাপোক্তভাবে রপ্ত করতে পারলেই তবেই তাঁকে মহাকাশে গবেষণার কাজে নিযুক্ত করা হয়।

এমনকী পৃথিবীতে ফেরার পর মহাকাশচারীদের হাড়ের ঘনত্ব আবার স্বাভাবিক হতে অনেক সময় চার বছরও লেগে যেতে পারে। পৃথিবীতে ফিরে তাঁদের আইসোলেশনে রাখা হয়। এমনকী তাঁরা হাঁটতেও পারেন না ঠিকমত, দাঁড়াতেও পারে না। তাই তাঁদের বেশ কিছু সময় আইসোলেশনে রাখা হয়।

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ