ব্যারাকপুরে দিনভর অর্জুন সিংকে ঘিরে কোথাও বিক্ষোভ, কোথাও গো -ব্যাক স্লোগান

Share:

নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর: ভোটের শেষ বেলায় ফের উত্তপ্ত ব্যারাকপুর, অর্জুন সিং- তৃণমূল কাউন্সিলরের মধ্যে চলল ধস্তাধস্তি । সোমবার ভোটের শেষ বেলায় উত্তপ্ত হয়ে উঠল ব্যারাকপুরের মনিরামপুর এলাকা।বিজেপি প্রার্থী অর্জুন সিং- এর কাছে খবর আসে বিজেপি জেলা সভাপতি মনোজ ব্যানার্জিকে হেনস্থা করছে তৃণমূল কংগ্রেস বাহিনীরা। সেই খবর পেয়ে মনিরামপুরে বিজেপি প্রার্থী পৌঁছলে আগে থেকেই সেখানে ছিলেন তৃণমূল কংগ্রেস কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য ও তার দলবল। সেখানেই অর্জুন সিংকে দেখে তারা গো – ব্যাক স্লোগান দিতে থাকেন।পাল্টা গাড়ি থেকে নেমে অর্জুন সিং(Arjun Singh) তেড়ে যান তৃণমূল কর্মী সমর্থকদের দিকে। ঘটনা ঘিরে গোটা মনিরামপুর এলাকা জুড়ে তুমুল উত্তেজনা দেখা দেয়। পরে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে সোমবার সন্ধ্যার পর ব্যারাকপুর আমতলায় ভোট দিতে না পেরে ক্ষিপ্ত হয়ে ওঠে সাধারণ মানুষজন।

নির্বাচন কমিশনের কর্মীরা ভোট শেষে ভি ভি প্যাড(V V Pad) নিয়ে যখন বুথ ছেড়ে যাবার জন্য বের হন তখন তাদের গাড়ি লক্ষ্য করে ধেয়ে আসে ইট পাটকেল। সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা লাঠিচার্জ শুরু করে। দীর্ঘক্ষন পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সোমবার সকাল থেকেই ব্যারাকপুর এলাকা ছিল সরবরম। ব্যারাকপুরের বেতাজ বাদশা অর্জুন সিং ছুটে বেড়ালেন এক বুথ থেকে অন্য বুথে সারাক্ষণ। একটি বুথে ঢুকে তাকে প্রিসাইডিং অফিসার কে হুমকির সুরে বলতে শোনা যায় ‘আপনার চাকরি খেয়ে নেব’। সোমবার টিটাগড় পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল।তাঁকে বুথে ঢুকতে বাধা দেয়। উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। বুথ জ্যামের খবর পেয়ে সেখানে যান বিজেপি প্রার্থী অর্জুন সিং। তাঁকে কালো পতাকা দেখানো হয়। একইসঙ্গে গো ব্যাক স্লোগান ওঠে। অর্জুনের সমর্থনে জড়ো হন বিজেপির কর্মী সমর্থকরা। পাল্টা চোর চোর স্লোগান দেওয়া হয়। বিজেপি প্রার্থীর নিরাপত্তার দায়িত্ব থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা জনতাকে সরানোর চেষ্টা করে।

পরে পদস্থ পুলিশ কর্তাদের নির্দেশে বিরাট বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।জগদ্দল বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শ্যামনগর কমলপুর ৪৯ ও ৫০ এবং ৫২ নম্বর বুথে বিজেপি এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম(MLA Somnath Shyam) এর বিরুদ্ধে। পুলিশকে সঙ্গে নিয়ে বিজেপি এজেন্ট কে বের করে দেওয়া হয় বলে অভিযোগ। এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং।তিনি বিষয়টি নির্বাচন কমিশনকে জানান। এরপর তিনি গিয়ে ওই বিজেপি এজেন্টকে আবার যথাস্থানে বসিয়ে দেন। এই ঘটনাকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা ছড়ায় ওই বুথ গুলিতে।বীজপুর বিধানসভার তিন নম্বর বুথে উত্তেজনা ছড়িয়ে পড়ে।বুথ জাম করার অভিযোগে ঘটনা স্থলে পৌঁছান ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং ।এই ঘটনার উত্তেজনা তুমুল পর্যায়ে ওঠে। অর্জুন সিং এর সঙ্গে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন স্থানীয় এক যুবক রনি।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু সোমবার দিনভর কোথাও বিক্ষোভ কোথাও গো ব্যাক স্লোগানের মুখোমুখি হতে হল ব্যারাকপুরের বেতাজ বাদশা অর্জুন সিংকে।যদিও সোমবার দিনের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন সিং দাবি করেছেন তাকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পরিকল্পিতভাবে হেনস্থা করার চেষ্টা করা হয়েছে দিনভর। যদিও ব্যারাকপুরে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক দাবি করেছেন অর্জুন সিং নির্বাচনে হেরে গিয়েছেন বুঝতে পেরে মিথ্যা অপবাদ দিচ্ছেন । ব্যারাকপুরের মানুষ সন্ত্রাসের পরিবেশ থেকে মুক্ত হতে ভোট দিয়েছেন । উত্তর মিলবে ৪জুন।

দুরন্ত প্রত্যাবর্তন মেসিদের, ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে