প্রাকৃতিক দুর্যোগ, সভায় যোগ দিতে সড়কপথে খড়দহে রওনা মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রবল প্রাকৃতিক দুর্যোগ। হেলিকপ্টার উড়তে পারেনি। সেইকারণে বুধবার কালীঘাটের বাড়ি থেকে জনসভায় যোগ দিতে সড়কপথে খড়দহের উদ্দেশে রওনা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন দুপুর তিনটের সময় খড়দহে জনসভা ছিল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু প্রকৃতিক দুর্যোগ থাকায় নির্দিষ্ট সময় সভায় পৌঁছোতে পারেননি তৃণমূল নেত্রী। প্রথম হেলিকপ্টারে যাওয়ার কথা ছিল মমতার। কিন্তু কলকাতা ও তার আশেপাশের এলাকায় দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়। ফলে বৃষ্টির কারণে সভায় যোগ দিতে কিছুটা সমস্যার মুখে পড়তে হয় তৃণমূল নেত্রীকে। শেষ পর্যন্ত সড়কপথে খড়দহে যাওয়ার সিদ্ধান্ত নেন তৃণমূল নেত্রী। এদিন দুপুর পৌনে চারটে নাগাদ তৃণমূল প্রার্থী সৌগত রায়ের সমর্থনে প্রচার করতে খড়দহ পৌঁছোন তৃণমূল নেত্রী। এদিনের সভামঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র।

লোকসভা নির্বাচনে এক জায়গা থেকে অন্য জায়গায় সভা করতে যাওয়ার জন্য হেলিকপ্টারের সাহায্য নিয়ে থাকেন তৃণমূল নেত্রী। এর আগের নির্বাচনেও হেলিকপ্টারের সাহায্য নিতে দেখা গিয়েছে নেত্রীকে। এক জায়গা থেকে অন্য জায়গায় যাতে কম সময়ে পৌঁছোনো যায় সেজন্য হেলিকপ্টারের সাহায্যের নেন নেত্রী। তবে এদিন প্রাকৃতিক দুর্যোগ থাকায় সড়কপথেই সভা স্থলে পৌঁছে যান নেত্রী।

‘সংবিধানের মূলে আঘাত’, গণহারে ভোটারদের নাম বাদ নিয়ে গর্জে উঠলেন সুপ্রিম কোর্টের বিচারপতি

‘বিরোধীরা বুথ পাহারা দিন, মুড়ি-চানাচুর খাওয়াবো,’ বললেন শুভেন্দু অধিকারী

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন

মেলেনি স্ট্রেচার, পঙ্গু ভাইকে কাঁধে চাপিয়ে হাসপাতালের ওয়ার্ডে অসহায় দিদি, রইল ভিডিয়ো

বেঙ্গালুরুতে যানজটে আটকে এ আর রহমান, ধৈর্য না হারিয়ে ভক্তদের সঙ্গে সেলফি তুললেন সুরকার

ঘাঘরার পর এবার ঝাড়গ্রামের কাশিয়া, স্নান করতে নেমে পুকুরে ডুবে মৃত্যু ২ যুবকের

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

হিন্দুদের মসিহা হতে চান, নয়া রাজনৈতিক দল গড়লেন ‘মোদি ভক্ত ‘ সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা

পুজোর মুখে জোর ধাক্কা, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

‘মহালয়ায় ইডেন গার্ডেন্সের অনুষ্ঠানে আসছেন না মোদি, থাকবেন শাহ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী

SIR বাতিল ও EVM ছেড়ে ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি রাজ ঠাকরের

‘বাবা তোমাকে আর টাকা খরচ করতে হবে না,’ বহুতল থেকে ঝাঁপ দেওয়ার আগে বলল ছেলে