কোনও OBC মহিলার লক্ষ্মীর ভান্ডার বন্ধ হচ্ছে না, থাকছে সব সুবিধাই

কলকাতা হাইকোর্টের নির্দেশে যাদের OBC Certificate বাতিল হয়েছে সেই ৫ লক্ষ মানুষের পাশে থাকছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দল ও সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ ২০১০ সালের পর থেকে অন্যান্য অনগ্রসর সম্প্রদায় বা OBC শ্রেণিভুক্তদের প্রদান করা সমস্ত জাতিগত শংসাপত্র বাতিলের নির্দেশ দিয়েছে গতকালই। এর জেরে এক লপ্তে ৫ লক্ষ OBC Certificate বাতিল হয়ে গিয়েছে রাতারাতি। আর তার জেরে বাংলাজুড়ে ছড়িয়েছে চরম অস্থিরতা। ভয় দেখা দিয়েছে ওই সব পরিবারের মানুষদের মধ্যে যে তাঁদের OBC Certificate এতদিন ধরে তাঁরা রাজ্য সরকারের কাছ থেকে যে সব সুযোগ-সুবিধা পেতেন তার সব কিছু আর তাঁরা এখন পাবেন কী পাবেন না, তা নিয়ে। যদিও নবান্ন ও তৃণমূল সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) যেহেতু ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে তাঁর সরকার এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছে, তাই যতদিন না চূড়ান্ত কোনও রায় আসে ততদিন লক্ষ্মীর ভান্ডার(Lakhir Bhandar) সহ OBC Certificate থাকা মানুষেরা যা সব সুযোগ-সুবিধা পেতেন তার সব কিছুই বহাল থাকবে। কার্যত কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্যের চাকরি হারানো ২৬ হাজার মানুষের পাশে যেভাবে দৃঢ় ভাবে দাঁড়িয়েছে রাজ্য সরকার ঠিক সেভাবেই এই ৫ লক্ষ OBC Certificate ধারী মানুষের পাশে থাকছে মমতার সরকার, থাকছে তৃণমূলও(TMC)।

গতকাল কলকাতা হাইকোর্টের রায়ের জেরে বাংলাজুড়ে অস্থিরতা ছড়িয়েছে বেশ ভাল রকম। অনেকেই জানেন না, যে তাঁদের কাছে থাকা OBC Certificate’র বৈধতা থাকছে নাকি তা বাতিলের খাতায় চলে যাচ্ছে। একই সঙ্গে এই সার্টিফিকেটের দৌলতে তাঁরা খাদ্যসাথী থেকে লক্ষ্মীর ভান্ডার, মেধাশ্রী থেকে রূপশ্রীর যে সব সুবিধা পেতেন সেই সব সুযোগ সুবিধা তাঁরা পাবেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। কিন্তু নবান্ন থেকে সূত্রে জানা গিয়েছে, কলকাতা হাইকোর্টের রায়ের দরুণ বাংলার কোনও OBC Certificate থাকা মানুষের বা পরিবারের কোনও সুযোগ-সুবিধা কেড়ে নেওয়া হচ্ছে না বা তা বাতিল বা রদ করা হচ্ছে না। যা তাঁরা এতদিন ধরে পেয়ে এসেছেন তার সব কিছুই বজায় থাকছে। এখন লোকসভা নির্বাচনের কারণে আদর্শ আচরণ বিধি লাগু আছে, তাই সরকারী ভাবে এখনই এই মর্মে কিছু ঘোষণা করা সম্ভব হচ্ছে না। তবে নির্বাচন প্রক্রিয়া শেষের পরে আদর্শ আচরণবিধি প্রত্যাহার হলে রাজ্য সরকার এই মর্মে যা জানাবার তা জানিয়ে দেবে। উল্লেখ্য, গতকাল কলকাতা হাইকোর্টের রায়ের দরুণ মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, ‘এই রায় আমি মানি না। যখন ২৬ হাজার শিক্ষককে বাতিল করেছিল বিজেপি, তখনও বলেছিলাম, ওদের রায় আমি মানি না। আজকের রায়ও আমি মানব না। সংরক্ষণে হস্তক্ষেপ করার ক্ষমতা কারও নেই। এই নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাব।’

ঘটনা হল, ২০১০ সালে OBC সংরক্ষণের কাজ শুরু করেছিল সেই সময়কার ক্ষমতাসীন বামফ্রন্ট সরকার। তারা ‘OBC-A’ তৈরি করেছিল। সেই বছরেই ৮ ফেব্রুয়ারি বাংলার ৪২টি সম্প্রদায়কে OBC হিসেবে চিহ্নিত করা হয়। এরপর এই সংক্রান্ত একটি অন্তর্বর্তী রিপোর্ট দেয় OBC Commission। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর ২০১২ সালে এই সংক্রান্ত একটি আইন, West Bengal Backward Classes (Other Than Scheduled Castes and Scheduled Tribes) Act 2012 প্রণয়ন করে। ওই আইন মারফত মোট ৭৭টি সম্প্রদায়কে OBC হিসেবে চিহ্নিত করে সংরক্ষণের আওতায় আনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এই ৭৭টি সম্প্রদায়ের মানুষদের রাজ্য সরকারের তরফে OBC Certificate-ও দেওয়া হয়। ওই আইনকে কেন্দ্র করেই সেই বছরেই মামলা দায়ের করা হয় কলকাতা হাইকোর্টে। তারপর প্রায় ১২ বছর বিভিন্ন এজলাসে এই মামলার শুনানি শেষে গতকাল তার রায় ঘোষণা করা হয়েছে।

গতকালের রায়ে বলে দেওয়া হয়েছে যে, West Bengal Backward Classes Act 2012’র ১৬ নম্বর ধারাটি বাতিল করা হচ্ছে। এই ধারার মাধ্যমেই OBC Commission’র অনুমোদন ছাড়া মোট ৩৭টি সম্প্রদায়কে OBC হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। আপাতত OBC Commission’র সুপারিশের ভিত্তিতে OBC সম্প্রদায় চিহ্নিতকরণের কাজ করবে রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতর। তারপর আইনি প্রক্রিয়া অনুসরণ করে তা কার্যকর করতে হবে। যদিও মুখ্যমন্ত্রী মমতার দাবি, OBC সংরক্ষণ তাঁর সরকার আইন মেনেই করেছিল। তাঁর কথায়, ‘আমরা সমীক্ষা করেছিলাম। উপেন বিশ্বাস চেয়ারম্যান ছিলেন। কোর্টে তখনও কেস হয়েছিল। বিজেপি হেরে গিয়েছিল। এ বারও তাই হবে। আমাকে ওরা চেনে না। আমি মাথা নত করার লোক নই। মুসলিমেরা কেন তফসিলিদের চাকরিতে ভাগ বসাবে? ওরা এত খারাপ নয়। নরেন্দ্র মোদিকে খুশি করার জন্য এই রায়। উনি যা বলছেন, কেউ কেউ তা-ই করছেন। কিন্তু গায়ের জোরে কেউ যদি মনে করেন, রাজ্য সরকারের অধিকার কেড়ে নেবেন, তা হবে না। যত দূর যেতে হবে, যাব। এই রায় মানছি না, মানব না। আইনে বিভেদ হয় না।’

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

করবা চৌথে বিরল ত্রিগ্রহী যোগ! ভাগ্যের দরজা খুলছে ৪ রাশির জাতকদের

200Mp ক্যামেরার সেরা ফোল্ডেবল! বাজারে এল Vivo X Fold 6

৭০০০mAh ব্যাটারি, ১০৮MP ক্যামেরা! চমকে দেওয়া দামে নতুন ফোন আনল Motorola

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড