যৌন কুকীর্তিতে জড়িত নাতিকে দ্রুত আত্মসমর্পণের নির্দেশ দেবগৌড়ার

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: যৌন কুকীর্তিতে জড়িত ‘পলাতক’ নাতি প্রজ্জ্বল রেভান্নাকে দ্রুত আত্মসমর্পণের নির্দেশ দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়া। বৃহস্পতিবার বিকেলে নিজের ‘এক্স’ হ্যান্ডেলে প্রাক্তন প্রধানমন্ত্রী এক পোস্টে লিখেছেন, ‘প্রজ্জ্বল রেভান্নাকে আমি সতর্কবার্তা পাঠিয়ে বলেছি, সে যেন আমার ধৈর্য্যের পরীক্ষা না নেয়। এই মহুর্তে যেখানে যে অবস্থায় থাকুক না কেন, দেশে ফিরে যেন আত্মসমর্পণ করে এবং বিচারের অংশীদার হয়।’ নির্দেশ মেনে যদি অবিলম্বে হাসনের সাংসদ আত্মসমর্পণ না করে তাহলে যে পরিণতি ভয়ঙ্কর হবে, সেই হুঁশিয়ারিও দিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী।

গত ২৬ এপ্রিল লোকসভা ভোটের দ্বিতীয় দফার নির্বাচনের পরেই দেশ ছেড়ে পালিয়ে যায় হাসনের জেডিএস সাংসদ তথা প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার নাতি প্রজ্জ্বল রেভান্না। তার পরের দিনই হোলেনাসিপুর থানায় হাসনের সাংসদের বিরুদ্ধে যৌন নির্যাতনের মামলা দায়ের করেন দেবগৌড়া পরিবারের এক পরিচারিকা। এমনকি প্রজ্জ্বলের যৌন কেচ্ছার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। কন্নড়-ভূমে লোকসভা ভোটের প্রচারে বড় ইস্যু হয়ে দাঁড়ায় হাসনের জেডিএস সাংসদের যৌন কুকীর্তি। কংগ্রেস বিষয়টিকে হাতিয়ার করে বিজেপি ও জেডিএস জোটের বিরুদ্ধে প্রচারে ঝাঁপায়।

প্রজ্জ্বলকে বিদেশ থেকে ফিরিয়ে আনতে ইতিমধ্যেই সিবিআইয়ের দ্বারস্থ হয়েছে কর্নাটক পুলিশ। হাসনের জেডিএস সাংসদের বিরুদ্ধে ব্লু-কর্নার নোটিশ জারিও করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যদিও তাতে কোনও লাভ হয়নি। অধরাই থেকে গিয়েছেন প্রজ্জ্বল। জার্মান ছেড়ে অন্য কোনও দেশে যাতে তিনি পালিয়ে যেতে না পারেন তার জন্য হাসনের সাংসদের কূটনৈতিক পাসপোর্ট বাতিল করার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া।

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের