জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামকে টেলিফোনে খুন করার হুমকি দুষ্কৃতীদের, তৎপর পুলিশ

জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম অভিযোগ করেন কদিন আগে এবং রবিবার ১২:১৪ মিনিটে সুদীপ দাস নামে একজন খুনের হুমকি দিয়েছেন তাঁকে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর: জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম অভিযোগ করেন কদিন আগে এবং রবিবার ১২:১৪ মিনিটে সুদীপ দাস নামে একজন খুনের হুমকি দিয়েছেন তাঁকে। তিনি প্রশাসনের কাছে এর জন্য একটি এফআইআর দায়ের করেছেন। তিনি জানান, এই ধরনের নোংরা রাজনীতি আমি আগে কখনো দেখিনি। আমার আশঙ্কা একটা নটোরিয়াস ক্রিমিনাল ইতিমধ্যেই বেল পেয়েছে।

ভিকি যাদবের খুনের ঘটনায় আমি তাদের বিরুদ্ধে সরব হয়েছিলাম তাই আমার আশঙ্কা এরাই আমাকে খুনের হুমকি দিচ্ছে। এই বিষয়ে প্রশাসনকে জানানো হয়েছে এবং আমার প্রশাসনের উপর আস্থা আছে যারা হুমকি দিয়েছে তাদের খুব শিগগিরই খুঁজে বার করবে এবং আইনত শাস্তি দেবে। ব্যারাকপুর বিজেপি জেলা মুখপাত্র আবিষ্কার ভট্টাচার্য বলেন, এটি খুবই নিন্দনীয় এবং দুঃখজনক ঘটনা। আমি ব্যারাকপুর নগরপালকে অনুরোধ করবো ঘটনাটি খুটিয়ে দেখার জন্য এবং যারা এই ঘটনাটি ঘটনোর চেষ্টা করছে তাদের দ্রুত গ্রেফতার করা।

এর আগে এক দুষ্কৃতী যখন অর্জুন সিং কে হুমকি দিয়েছিল তখন সোমনাথ শ্যাম বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখলে যারা এই ঘটনাটি ঘটেছেন তাদের ফোন নাম্বারটা নগরপালকে দিলেই নগরপাল দুষ্কৃতী ধরে দেবে. অত চিন্তা যেন অর্জুন দা না করে, আমি সেই ঘটনা উনার কাছ থেকে শিখে ওনাকেই বলছি উনি একই কাজ করুন মমতা ব্যানার্জির উপর ভরসা রাখুন এবং মাননীয় নগর পালকে ফোন নাম্বারটা দিক তাহলে সেই দুষ্কৃতীকে নগরপাল খুঁজে দেবেন ।রাজনীতি নোংরা জায়গায় পৌঁছে গেছে সোমনাথ শ্যামের এই কথার উত্তরে তিনি বলেন দীর্ঘ ১২বছর ধরে রাজনীতিকে দায়িত্ব নিয়ে কিছু মানুষ নোংরা পর্যায় পৌঁছে নিয়ে গেছেন।

ভোটের আগে দুষ্কৃতীদের জেল থেকে ছাড়িয়ে দিচ্ছেন কারা সেটা এখন পুলিশকে দেখতে হবে। এদিকে ব্যারাকপুর কমিশনারেট সূত্রে খবর, যে নম্বর থেকে জগৎদলের বিধায়কের কাছে হুমকি এসেছিল সেই নম্বরটি ট্র্যাক করেছে পুলিশ। খুব শীঘ্রই যারা হুমকি দিয়েছে তাদের ধরতে পারবে বলে পুলিশ মনে করছে।

নতুন বাইক কিনবেন? ১ জুনের আগে সিদ্ধান্ত নিন, নইলে গ্যাঁট থেকে বাড়তি কড়ি খসবে

লালবাজারে মুখ্যমন্ত্রী, শহরের আইন-শৃঙ্খলা নিয়ে পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক

রবিনসন স্ট্রিটের ছায়া বারাকপুরে, বন্ধঘরে স্বামীর মৃতদেহ আগলে বসে স্ত্রী

পাক অধিকৃত কাশ্মীরে কবর দেওয়া হল পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজাকে

বার্নপুরে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল অবৈধ সিপিএম কার্যালয়

অন্ডালে নির্জনস্থানে নাবালিকাকে ধর্ষণের অপরাধে গ্রেফতার ২যুবক

সাদা পোশাকে তল্লাশি নয়, কলকাতা পুলিশকে নির্দেশ কমিশনারের দফতরের

হাড়কাঁপানো ঠান্ডায় ফিনফিনে পোশাকে অভিনয়, শুটিংয়ে ভয়াবহ অভিজ্ঞতা কাজলের

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

মা ক্যান্টিনে সপ্তাহে দুদিন ৫ টাকায় মাছ-ভাত, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

‘বিপদে পুষ্পা’, জাহাঙ্গির খানের রক্ষাকবচ প্রত্যাহার করল কলকাতা হাইকোর্ট

কুরবানির পশু কিনতে গিয়ে মহিষের গুঁতোয় প্রাণ হারালেন ২ ক্রেতা

‘মুখ্যমন্ত্রীকে বলো’ বন্ধ করে আসছে ‘আপনার সরকারকে বলুন’, ঘোষণা শুভেন্দুর