মমতার নজরে গোয়া, দু’দিনে তিনটি জনসভা করবেন তৃণমূল নেত্রী

বাংলার সীমানা ছাড়িয়ে বেশ কয়েকটি রাজ্য নিজেদের সংগঠন বিস্তার করেছে তৃণমূল কংগ্রেস। গোয়া তারমধ্যে অন্যতম।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিন দিনের সফরে গোয়া পৌঁছে গিয়েছেন ইতিমধ্যেই। রবিবার সন্ধ্যায় তিনি পানাজি পৌঁছন। রাতে বিশ্রাম নিলেও আগামী দু’দিন ঠাসা কর্মসূচি রয়েছে তৃণমূল নেত্রীর। সোম ও মঙ্গলবার তিনি গোয়ায় বেশ কয়েকটি কর্মসূচিতে যোগ দেবেন। যার বেশিরভাগটাই দলীয় কর্মসূচি। এদিন তৃণমূলের তরফে তাঁর কর্মসূচি প্রকাশ করা হয়েছে। তাতেই জানা যাচ্ছে আগামী দুদিনে তিনটি জনসভায় বক্তব্য রাখবেন। পাশাপাশি গোয়ায় দলীয় নেতৃত্বের সঙ্গেও পরিচিত হবেন এবং তাঁদের সামনে তৃণমূলের আগামী দিনের রূপরেখা তুলে ধরবেন। পাশাপাশি সোমবার দুপুরে তিনি গোয়ার ইন্টারন্যাশনাল সেন্টারে দক্ষিণ ভারতের সংবাদমাধ্যমের এডিটরদের সঙ্গেও আলোচনা সভায় যোগ দেবেন।

পশ্চিম ভারতের ছোট্ট অঙ্গরাজ্য গোয়ায় এখন শাসকদল বিজেপি। বাংলার সীমানা ছাড়িয়ে বেশ কয়েকটি রাজ্য নিজেদের সংগঠন বিস্তার করেছে তৃণমূল কংগ্রেস। গোয়া তারমধ্যে অন্যতম। গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস বিধায়ক লুইজিনহো ফালেইরো যোগ দিয়েছেন তৃণমূলে। তাঁকে সর্বভারতীয় স্তরে ভালো পদও দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীদিনে গোয়াতেও জোড়াফুল ফোটানোর চেষ্টায় অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনিও গোয়ায় গিয়েছেন।

সোমবার দুপুর সাড়ে তিনটে নাগাদ গোয়ার বেনাউলিম এলাকায় একটি জনসভায় ভাষণ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর মঙ্গলবার দুপুর তিনটেয় পানজিম এবং বিকেল পাঁচটায় আসানোরা এলাকায় দুটি জনসভা করবেন তৃণমূল নেত্রী। রাজনৈতিক মহলের অনুমান, গোয়াবাসীদের কাছে বাংলার তৃণমূল সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরবেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের হয়ে ভোট চাইবেন তিনি। কয়েকমাস বাদেই গোয়ায় বিধানসভা নির্বাচন। ফলে পূর্ণ শক্তি নিয়ে ভোটে ঝাঁপাতে চাইছে মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বাজ পড়ার আশঙ্কায় খালি করা হল স্টেডিয়াম, বন্ধ হয়ে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ

‘অভিনন্দন, চ্যাম্পিয়ন’, রেকর্ড ভাঙার জন্য মেসিকে শুভেচ্ছা ক্লোজের

‘আরও আনন্দ দেব’, পেনাল্টি মিসের পরে সমর্থকদের প্রতিশ্রুতি মেসির

মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

রাজ্য বাজেটে শান্তিপুরে ঢালাও উন্নয়ন, লাড্ডু বিলি করে উদযাপন বিজেপি বিধায়কের

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে গঙ্গা ভাঙন শুরু,ঘুম উড়েছে গ্রামবাসীদের

পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপস্থিত, টেবিলে ছবি রেখে ডিম ছুড়লেন বিজেপি কর্মীরা