সম্পত্তি নিয়ে বিবাদের জেরে নদিয়ায় ভাইয়ের হাতে খুন দিদি

Share:

নিজস্ব প্রতিনিধি : সম্পত্তি বিক্রি নিয়ে বিবাদে ভাইয়ের হাতে খুন হল দিদি। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে নদিয়ার চাপড়া থানা এলাকায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় মণি ঘটক নামে মহিলার। মৃতার বয়স ছিল ৪৬ বছর। জানা গেছে হাঁসুয়া দিয়ে ভাই কুপিয়ে খুন করেন দিদিকে। ইতিমধ্যেই অভিযুক্ত ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।

পরিবার সূত্রে জানা গেছে, মণি ঘটক দীর্ঘ দিন ধরে ভিনরাজ্যে কাজ করতেন। কর্মরত থাকায় সেভাবে বাড়ি ফেরা হত না তাঁর। কিন্তু মাসখানেক আগে বাড়ি ফিরেছিলেন তিনি। এই বিবাদের সূত্রপাত হয়েছিল উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি বিক্রি করা নিয়ে। তাঁর ভাই ফজলুল ঘটকের সঙ্গে ঝামেলা লেগেই থাকত।

বাড়ি এসেই ওই সম্পত্তি নাকি অন্য কোথাও বিক্রির চেষ্টা করছিলেন তিনি। সে কথা জানতে পেরে দিদিকে বারণ করেছিল ভাই ফজলুল। শনিবার(১ জুন) ময়রাপাড়ায় এলাকায় দিদি-ভাইয়ের তর্ক বিতর্ক বাড়ে। সেই সময় ফজলু হঠাৎ হাঁসুয়া নিয়ে তেড়ে আসে। রাগের মাথায় এলোপাথাড়ি কোপ মারতে থাকে ফজলুল। স্থানীয়েরা সঙ্গে সঙ্গে ছুটে আসে। রক্তাক্ত অবস্থায় ঐ মহিলাকে উদ্ধার করে চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মণিকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আপাতত দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে শক্তিনগর জেলা হাসপাতালে। গ্রেফতার হয়েছে অভিযুক্ত ভাই ফজলুল। অভিযুক্ত জানিয়েছেন অন্য কোথাও জমি বিক্রির চেষ্টা করছিলেন তাঁর দিদি। তিনি জানতে পেরে দিদিকে নিষেধ করেন। কিন্তু বারণ না শোনায় বচসা আরও বেড়ে যায়। এই বিবাদের জেরেই কুপিয়ে খুন করেছেন। আপাতত পুলিশের হাতে গ্রেফতার করেছে অভিযুক্তকে। 

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি