Loading live market data...
Loading active stocks...
Connecting...

লীনা গঙ্গোপাধ্যায়ের হাত ধরে টেলিদুনিয়ায় নতুন জুটি

লীনা গঙ্গোপাধ্যায়ের হাত ধরেই ফের টেলিদুনিয়ায় নতুন জুটি রণজয়-শ্যামপ্তী। এক পাহাড়ি মেয়ের দুচোখ ভর্তি স্বপ্নের কথা বলবে নতুন এই সিরিয়াল।

Share:

 নিজস্ব প্রতিনিধিঃ টেলিভিশনের পর্দায় কামব্যাক করতে চলেছেন শ্যামপ্তী। লীনা গঙ্গোপাধ্যায়ের হাত ধরেই ফের টেলিদুনিয়ায় ফিরছে সে। কয়েকদিন আগেই শেষ করেছেন স্টার জলসার ‘ধ্রুবতারা’ সিরিয়াল। এবার কার সঙ্গে জুটি বাঁধবেন অভিনেত্রী? এবার টেলি দুনিয়ার নতুন জুটি পাবেন দর্শক। পর্দায় আসছেন রণজয় বিষ্ণু ও শ্যামপ্তী।

লীনা গঙ্গোপাধ্যায় এই ধারাবাহিকের গল্পে নাকি আনতে চলেছেন নয়া টুইস্ট। জানা যাচ্ছে, পাহাড়ে হবে এই সিরিয়ালের শুটিং। সিকিম ও উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় শুট হবে এই সিরিয়ালের। এক পাহাড়ি মেয়ের দুচোখ ভর্তি স্বপ্নের কথা বলবে নতুন এই নতুন সিরিয়াল। পাহাড়ি এলাকার এক স্থানীয় স্কুলে পড়াশোনা মেয়েটির। স্বপ্ন একজন বড় আর্মি অফিসার হওয়ার। তার স্বপ্নকে বাস্তবায়িত করার রসদ জোগান তার স্কুলেরই এক শিক্ষিকা। সেই শিক্ষিকার স্বামীও একজন আর্মি অফিসার।  সেই স্কুল শিক্ষিকার বাড়িতে নিত্য যাতায়াত মেয়েটির। এসবের মাঝেই হঠাৎই মারা যান সেই শিক্ষিকা। তাহলে কি এখানেই শেষ হয়ে যাবে মেয়েটির স্বপ্ন? না, এখান থেকেই গল্পের হিরোর এন্ট্রি। গল্পে মোড় ঘুরিয়ে নতুন চরিত্রের প্রবেশ ঘটবে আর সেই চরিত্রে থাকবেন সোহিনীর ভালোবাসার মানুষ রণজয় বিষ্ণু। 

একজন আর্মি অফিসারের ভূমিকায় অভিনয় করবেন রণজয়। এর আগে সাঁঝবাতি, ‘তোমার জন্য’ ধারাবাহিকে অভিনয় করেছেন রণজয়। অন্যদিকে শ্যামপ্তীকে দর্শক এর আগে দেখেছেন ‘বাজল তোমার আলোর বেণু’, ‘ধ্রুবতারা’র মত সিরিয়ালে। তবে এর আগের চরিত্রগুলি থেকে একেবারে অন্যরকমভাবে এই সিরিয়ালে দেখা যাবে শ্যামপ্তীকে। এই মাস থেকেই শুরু হবে শুটিং। 

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

রাতে তরমুজ খাওয়া কি বিপজ্জনক? জানুন খাওয়ার সঠিক সময়

সন্ধ্যা নামতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, ৯ জেলায় বজ্রপাতের আশঙ্কা, বইবে ঝোড়ো হাওয়া

মমতা আর মুখ্যমন্ত্রী নন, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল

বাবা হলেন সূর্যকুমার যাদব, পুত্র নাকি কন্যা এল ঘর আলো করে?

ডিজিটাল স্বাস্থ্য পরিষেবায় বড় বদল, চালু হল স্বাস্থ্য ভারত পোর্টাল

‘‌তৃণমূলের সব চোর’‌, বিমানে মহুয়াকে স্লোগান, ‘‌এটা অভব্যতা’‌, পাল্টা সরব সাংসদ

রাত বারোটার মধ্যে মমতা ইস্তফা না দিলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন?

প্রবল বেগে ধেয়ে আসছে ঝড়, সঙ্গে বৃষ্টিপাত, জারি কমলা সতর্কতা

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

ভোট পরবর্তী হিংসায় তপ্ত হাওড়ার শিবপুর, গুলি ও বোমাবাজিতে আহত তিন

বাংলাদেশ প্রিমিয়ার লিগে ম্যাচ গড়াপেটায় জড়িত ৫ ক্রিকেটার, শাস্তি দিচ্ছে বিসিবি

মাধ্যমিকের ফল কখন থেকে দেখা যাবে? অনলাইনে কীভাবে দেখবেন? জানুন সম্পূর্ণ পদ্ধতি