জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ মণীশ শিসোদিয়া, মঙ্গলেই শুনানি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পরে জামিন চেয়ে শীর্ষ আদালতের দরজায় কড়া নাড়লেন আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় ধৃত দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়া। আগামিকাল মঙ্গলবারই (৪ জুন) লোকসভা ভোটের গণনার দিন ওই আর্জির শুনানি হবে।

দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় জড়িত থাকার অভিযোগে গত বছরের ২৬ ফেব্রুয়ারি দিল্লির ত‍ৎকালীন উপমুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়াকে গ্রেফতার করেছিল সিবিআই। পরে ৯ মার্চ তিহাড়ে বন্দি অবস্থাতেই আম আদমি পার্টির অন্যতম নেতাকে গ্রেফতার করে ইডি। সেই থেকে তিহাড়েই বন্দি হয়ে রয়েছেন শিসোদিয়া। শুধু দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রীই নন, আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় গ্রেফতার হয়ে জেলে যেতে হয়েছে মুখ্যমন্ত্রী তথা আপের জাতীয় সমন্বয়ক অরবিন্দ কেজরিওয়াল ও সাধারণ সম্পাদক সঞ্জয় সিংহকে। তবে পরে শীর্ষ আদালত থেকে জামিন পেয়েছেন সঞ্জয় সিংহ। আর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ভোট প্রচারের জন্য ২১ দিনের অন্তর্বর্তী জামিন দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই জামিনের মেয়াদ শেষ হওয়ায় গতকাল রবিবার (২ জুন) ফের তিহাড় জেলে আত্মসমর্পণ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী।

গ্রেফতারের পরেই জামিনের আর্জি জানিয়ে একাধিকবার নিম্ন আদালত ও দিল্লি হাইকোর্টের দরজায় কড়া নেড়েছিলেন মণীশ শিসোদিয়া। কিন্তু স্বস্তি পাননি। গত সপ্তাহেই দিল্লি হাইকোর্ট তাঁর জামিন আর্জি নাকচ করে দিয়েছিল। দিল্লি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন শিসোদিয়া। তাঁর আর্জিতে সাড়া দিয়ে আগামিকাল মঙ্গলবারই শুনানির সিদ্ধান্ত নিয়েছে শীর্ষ আদালতের অবকাশকালীন বেঞ্চ।

 

অরূপ ঘনিষ্ঠ অনন্যার ওয়ার্ড অফিস থেকে মিলল কন্ডোম

মোদির যোগ দিবসের কর্মসূচির জন্যে ৭ দিন বন্ধ রেড রোড, যান চলাচল নিয়ন্ত্রণ একাধিক রাস্তায়

একাধিক অপরাধমূলক কাজে যুক্তের অভিযোগে বনগাঁর তৃণমূল যুব নেতা গ্রেফতার

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

‘ডন ৩’ নিয়ে বিতর্কের মাঝে ৬.৩৬ কোটি টাকার ফেরারি কিনলেন রণবীর সিংহ

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

‘অনাকাঙ্খিত ঘটনা’, তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা প্রসঙ্গে বললেন বিদেশমন্ত্রী

প্রয়াত সতীর্থ জোতার স্মরণে হাতে বিশেষ রিস্টব্যান্ড পরে খেলবে পর্তুগালের খেলোয়াড়রা

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

ফ্ল্যাট, দোকান এবং পার্কিং দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ প্রোমোটারের বিরুদ্ধে

ব্ল্যাকমেলের জেরে আত্মঘাতী কলেজ ছাত্রী! উত্তপ্ত শান্তিপুর

ডিগবাজি! শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ অরূপ বিশ্বাস ঘনিষ্ঠ অনন্যা বন্দ্যোপাধ্যায়