‘ডন ৩’ নিয়ে বিতর্কের মাঝে ৬.৩৬ কোটি টাকার ফেরারি কিনলেন রণবীর সিংহ

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘ডন ৩’ নিয়ে বিতর্কের মধ্যে নতুন গাড়ি কিনলেন অভিনেতা রণবীর সিংহ। বুঝিয়ে দিলেন, কোনও বিতর্ককে তিনি পাত্তাই দেন না। নিজের মতো করে বেঁচে থাকতে, আনন্দে থাকতে তিনি পক্ষপাতী। দিন কয়েক আগে স্ত্রী দীপিকা পাড়ুকোনকে নিয়ে বান্দ্রার নতুন বাড়িতে গিয়েছিলেন রণবীর। সেখান থেকে তাঁদের ছবি ভাইরাল হয়েছিল। মেয়ের দেড় বছরের মাথায় আবারও বাবা হতে চলেছেন রণবীর। যাই হোক, ‘ডন ৩’ নিয়ে বিতর্কের কারণে গত কয়েক সপ্তাহ সংবাদের শিরোনামে ছিলেন তিনি। প্রকাশ্যেও খুব একটা দেখা যাচ্ছিল না তাঁকে।  তার মাঝেই বাড়ির গাড়ির গ্যারেজে যুক্ত করলেন ৬.৩৬ কোটি টাকার চোখধাঁধানো ফেরারি।

সম্প্রতি ‘ধুরন্ধর’ নায়ককে তাঁর মুম্বইয়ের রাস্তায় গাড়িটি চালাতে দেখা গিয়েছে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হতেই ভক্তরা চমকে গিয়েছেন। জানা গিয়েছে, অভিনেতা ৬.৩৬ কোটি টাকা দিয়ে ফেরারি ২৯৬ জিটিবি কিনেছেন। তাঁর গাড়ির রঙ কালো। এদিকে মুম্বইয়ে ১০০ কোটি দিয়ে স্বপ্নের বাড়ি বানাচ্ছেন দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংহ। বাড়ির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

বর্তমানে ‘ধুরন্ধর’-এর সাফল্যের পর আকাশে ভাসছেন নায়ক। তার মধ্যেই তাঁকে নিয়ে বিতর্ক। শুটিং শুরুর ১০ দিন আগে ‘ডন ৩’ থেকে বেরিয়ে যান রণবীর। যে কারণে প্রযোজকদের বিপুল পরিমাণ টাকা ক্ষতি হয়। ক্ষতিপূরণ হিসেবে রণবীরকে ৪৫ কোটি টাকা দিতে বলা হলে তিনি ১০ কোটি দিতে রাজি হন। তাতেই বিতর্ক। ছবির পরিচালক চলচ্চিত্র সংগঠন FWICE-এর কাছে বিষয়টি জানালে তাঁরা অভিনেতার বিরুদ্ধে অসহযোগিতার নির্দেশ জারি করে। যদিও এই বিতর্কে সকলে অভিনেতার পক্ষই নিয়েছেন। এরপর অভিনেতা পাল্টা আইনি পদক্ষেপ নিলে তাঁর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় FWICE। রণবীরকে পরবর্তীতে দেখা যাবে প্রলয়-এ।

অরূপ ঘনিষ্ঠ অনন্যার ওয়ার্ড অফিস থেকে মিলল কন্ডোম

মোদির যোগ দিবসের কর্মসূচির জন্যে ৭ দিন বন্ধ রেড রোড, যান চলাচল নিয়ন্ত্রণ একাধিক রাস্তায়

একাধিক অপরাধমূলক কাজে যুক্তের অভিযোগে বনগাঁর তৃণমূল যুব নেতা গ্রেফতার

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

‘অনাকাঙ্খিত ঘটনা’, তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা প্রসঙ্গে বললেন বিদেশমন্ত্রী

পথ দুর্ঘটনায় প্রাণ হারানো জোতার স্মরণে বিশেষ রিস্টব্যান্ড পরে খেলবে পর্তুগালের খেলোয়াড়রা

ফ্ল্যাট, দোকান এবং পার্কিং দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ প্রোমোটারের বিরুদ্ধে

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

‘ডন ৩’ নিয়ে বিতর্কের মাঝে ৬.৩৬ কোটি টাকার ফেরারি কিনলেন রণবীর সিংহ

ব্ল্যাকমেলের জেরে আত্মঘাতী কলেজ ছাত্রী! উত্তপ্ত শান্তিপুর

ডিগবাজি! শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ অরূপ বিশ্বাস ঘনিষ্ঠ অনন্যা বন্দ্যোপাধ্যায়