আগ্নেয়াস্ত্র মামলায় বাইডেনের ছেলের বিচার শুরু

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: আগ্নেয়াস্ত্র কেনা সংক্রান্ত এক মামলায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বিচার শুরু হল। আজ সোমবার (৩ জুন) ডেলাওয়ার অঙ্গরাজ্যের আদালতে ওই বিচারপ্রক্রিয়া শুরু হয়। শুনানির সময়ে স্ত্রী মেলিসা কোহেনকে নিয়ে এজলাসে হাজির ছিলেন বাইডেন-পুত্র হান্টার। বিচার প্রক্রিয়া শুরুর মুখেই গুণধর ও মাদকাসক্ত ছেলের পাশে থাকার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম কোনও প্রেসিডেন্টের সন্তানের বিরুদ্ধে বিচার কার্যক্রম হচ্ছে। দোষী সাব্যস্ত হলে বেশ কয়েক বছর জেল হতে পারে বাইডেন-পুত্রের।

কয়েকদিন আগেই নীল ছবির নায়িকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন রিপাবলিকান পার্টির নেতা তথা প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী নভেম্বরে দেশের প্রেসিডেন্ট নির্বাচনে ফের রিপাবলিকানদের হয়ে দাঁড়াচ্ছেন তিনি। আর ভোটের আগে ট্রাম্পের দোষী সাব্যস্ত হওয়াকে হাতিয়ার করেছে বাইডেনের দল ডেমোক্রেটিক পার্টি। কিন্তু আগ্নেয়াস্ত্র মামলায় ছেলে হান্টার বাইডেনের বিচার প্রক্রিয়া শুরু হওয়ায় অনেকটাই ব্যাকফুটে চলে গেলেন জো বাইডেন।

কী কারণে বিচারের মুখোমুখি হলেন মার্কিন প্রেসিডেন্টের পুত্র? ডেলাওয়ার আদালতের সরকারি কৌঁসুলিদের অভিযোগ, ২০১৮ সালে একটি হ্যান্ডগান কিনেছিলেন হান্টার বাইডেন। সেই অস্ত্র কেনার সময় নিজের মাদকাসক্তি নিয়ে তথ্য গোপন করেছিলেন বাইডেন পুত্র। মার্কিন আইন অনুযায়ী, অস্ত্র কেনার সময় সংশ্লিষ্ট আবেদনকারীকে আবেদনপত্রে অবশ্যই এটা উল্লেখ করতে হবে যে তিনি মাদকে আসক্ত কি না? কিন্তু ২০১৮ সালে আগ্নেয়াস্ত্র কেনার সময়ে আবেদনপত্রে নিজের মাদকাসক্তির কথা বেমালুম চেপে গিয়েছিলেন হান্টার। আর এ ক্ষেত্রে সরকারি কৌঁসুলিদের বড় হাতিয়ার বাইডেন-পুত্রের আত্মজীবনী ‘বিউটিফুল থিংস’। যে আত্মজীবনীতে হান্টার লিখেছিলেন, দাদার মৃত্যুর পর তিনি মাদকাসক্ত হয়ে পড়েন।

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ