প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব ছাড়ার ইচ্ছাপ্রকাশ অধীরের

Share:

নিজস্ব প্রতিনিধি : বাংলায় লোকসভা ভোটে ভরাডুবির পর এবার প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব ছাড়ার ইচ্ছাপ্রকাশ করলেন অধীর চৌধুরী। একইসঙ্গে যোগ্য কাউকে তাঁর জায়গায় দায়িত্ব দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

এবারের লোকসভা ভোটে বহরমপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের কাছে হেরে গিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। ভোটে পরাজয়ের পর কিছুটা হলেও ভেঙে পড়েছেন বহরমপুরের ‘রবিনউড’। নিজের রাজনৈতিক ভবিষ্যত নিয়ে স্পষ্টভাবে কিছুই বলতে পারেননি তিনি। প্রদেশ সভাপতির দায়িত্ব ছাড়ার কথা বলে অধীর জানান, ‘আমি তো আগেই বলেছিলাম, আমার বদলে অন্য কাউকে প্রদেশ সভাপতির দায়িত্ব দেওয়া হোক। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি বলেছিলেন বলে ওই পদে ছিলাম। আমি প্রদেশ সভাপতি পদে সময় দিতে পারতাম না। আমি চাইব, দল যোগ্য কাউকে সেই পদে বসাক।‘ একইসঙ্গে তিনি জানান, ‘আমি এখন কি করব জানি না। আমি রাজনীতি করা ছাড়া কিছু শিখিনি। আমি নিজেকে বিপিএল সাংসদ বলতাম। সরকারের বিরুদ্ধে লড়তে গিয়ে ব্যবসা বাণিজ্যও শেষ হয়ে গিয়েছে।‘

এবারের লোকসভা ভোটে অধীর চৌধুরীর বহরমপুর কেন্দ্রে প্রচার করতে আসতে দেখা যায়নি কংগ্রেস নেতা রাহুল গান্ধি। রাহুলের না আসা নিয়ে নিজের অসন্তোষ ব্যক্ত করেছেন অধীর। এই প্রসঙ্গে অধীরকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, ‘রাহুল তো এখানে ন্যায় যাত্রা করতে এসেছিলেন। ওনার হয়ত মনে হয়েছে, আমার পাশে দাঁড়ানোর দরকার নেই। এটা দিল্লির বিষয়। এই নিয়ে আমার বলার কিছু নেই।‘ কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের অধীরের সভায় না আসা নিয়ে প্রশ্ন উঠেছে, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চরম বিরোধিতায় যাওয়ার কারণেই কি কেন্দ্রীয় নেতৃত্ব রুষ্ট হয়েছেন অধীরের ওপর।

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘রামায়ণ’ মুক্তির আগেই ১৫ বছরের দাম্পত্যে ইতি টানলেন ‘ভরত’ আদিত্য কোঠারে

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

শৈশবে যৌন নির্যাতনের শিকার সোহেল খান, ভয়ানক স্বীকারোক্তি সলমানের ভাইয়ের

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

তিরুপতি মন্দিরের লক্ষ্মীর ভান্ডার উপচে পড়ল, একদিনেই ৯৭ কোটি দান ভক্তদের

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামার আগেই ভারতের তরুণ পেসারকে শাস্তি দিল আইসিসি

শুভেন্দুকে ‘দক্ষ প্রশাসক’ আখ্যা দিয়ে মমতার সঙ্গ ছাড়লেন ২১ জুলাইয়ের ‘কলঙ্কিত নায়ক’ মণীশ

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের

হোটেলে সারারাত ধর্ষণ, চলে নির্যাতনও! যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যুবতীর

‘জয় জগন্নাথ’ বলে গুপ্তিপাড়ায় রথের রশিতে টান ভক্তদের