উগান্ডাকে হারিয়ে রেকর্ড জয় ওয়েস্ট ইন্ডিজের

Share:

নিজস্ব প্রতিনিধি : পাপুয়া নিউগিনিকে হারিয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় পেয়েছিল উগান্ডা। কিন্তু পরের ম্যাচেই তাদের লজ্জার হার হারতে হল ওয়েস্ট ইন্ডিজের কাছে। উগান্ডাকে হারিয়ে রেকর্ড জয় পেলেন ক্যারেবিয়ানরা।

এদিন গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে প্রথমে খেলতে নেমে ১৭৪ রান করে ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে ব্যাট করতে নেমে ভালো শুরু করেন দুই ওপেনার ব্রেন্ডন কিং ও জনসন চার্লস। দুই ব্যাটসম্যান ২৭ বলে ৪১ রানের জুটি গড়ে তোলেন। এরপর ওয়েস্ট ইন্ডিজকে এগিয়ে নিয়ে যান নিকোলাস পুরান ও আন্দ্রে রাসেলরা। পুরান ১৭ বলে ২২ রান করেন। সেইসঙ্গে রোভম্যান পাওয়েল করেন ১৮ বলে ২৩ রান। শুধু তাই নয়, আন্দ্রে রাসেলও ১৭ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন।

জবাবে ব্যাট করতে নেমে ধারাবাহিক উইকেট পতন হতে থাকে উগান্ডার। দুরন্ত বোলিং করেছেন বাঁহাতি স্পিনার আকিল হোসেন। চার ওভার বোলিং করে ১১ রান দিয়ে পাঁচ উইকেট পান তিনি। আকিলকে যোগ্য সঙ্গ দেন রোমারিও শেফার্ড, আন্দ্রে রাসেল, গুড়াকেশ মোতি। প্রত্যেকেই একটি করে উইকেট নিয়েছেন। আলজারি জোসেফ নিয়েছে ২টি উইকেট। মাত্র ৩৯ রানে গুটিয়ে যায় উগান্ডার ইনিংস। এর আগে ২০১৪ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩৯ রানেই অল আউট হয়ে গিয়েছিল নেদারল্যান্ডস। ফলে আরও একটি সর্বনিম্ন রানের রেকর্ড হল টি ২০ বিশ্বকাপে। উগান্ডাকে ১৩৪ রানে হারিয়ে দিল ক্যারেবিয়ানরা। এটাই টি ২০ বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ জয়।

ইন্সটাগ্রামে আখ বিক্রেতার অনুসারীর সংখ্যা দেখে তাজ্জব নেটদুনিয়া

হেলমেট মাথায় আদালত চত্বরে হাজির তৃণমূল নেতা খোকন দাস

‘দীর্ঘদিন দেশের হয়ে খেলতে চাই’, নিজের স্বপ্নের কথা জানালেন বৈভব

ডিম ও বেকিং ছাড়া সহজেই বানিয়ে ফেলুন ক্রিমি ম্যাঙ্গো আমন্ড পুডিং

মাথায় টিকা, মনে ভক্তি, IPL-এর চ্যাম্পিয়ন হয়েই প্রেমানন্দ মহারাজের দরবারে বিরাট-অনুষ্কা

৯ বছরের দাম্পত্যে ইতি টানছেন কনীনিকা, অবশেষে গুজবে মুখ খুললেন টলি-অভিনেত্রী

আইসক্রিম বানাবেন, কিন্তু কোন আমে আসবে আসল ক্রিমি টেক্সচার জানেন কী?

লক্ষ্মীর ভান্ডারের বিরাট দুর্নীতি, নদিয়ায় প্রায় দু’শো জন পুরুষের নাম ফাঁস

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

উত্তরে ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, কবে মিলবে মুক্তি?

অগ্ন্যাশয় ক্যান্সারের চিকিৎসায় নয়া দিগন্ত, বেঁচে থাকার সময় দ্বিগুণ করতে পারে নতুন ওষুধ

ঘরেই বানিয়ে নিন রেস্তরাঁ স্টাইল ফ্রেঞ্চ ফ্রাই, ৭ টিপস জানলে বদলে যাবে স্বাদ

১৫ বছর পর নিখোঁজ মা’কে খুঁজে পেল সন্তানরা, ছেলের কাণ্ড চোখে জল আনবে